ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে!

বিনোদন রিপোর্ট
২০ জুন ২০২৫, ১৪:১৭আপডেট : ২১ জুন ২০২৫, ০০:০৮

জেল-জীবনের মতো ভয়ংকর স্মৃতির জন্মদিন পালন করলেন নুসরাত ফারিয়া! না, কোনও পার্টি কিংবা কেক কাটা নয়। দিনটির (১৮ মে) মাসপূর্তিতে (১৮ জুন) দারুণ এক নিঃশব্দ জানান দিলেন এই নায়িকা-গায়িকা।

১৮ জুন ফেসবুকে ৫টি ছবি পোস্ট করে ফারিয়া লিখলেন, ‘১ মাস পর...’। জানান দিলেন টানা এক মাসের নীরবতা কাটিয়ে ফের কাজে ফিরেছেন শবনম। সঙ্গে এটাও জানালেন, দিনটিকে তিনি ক্ষমা করেননি! বরং মনে রেখেছেন এবং মাসপূর্তিতে ঠিকই জবাব দিয়েছেন, কাজে ফেরার সূত্র টেনে। ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে! ছবিতে ফারিয়াকে দেখা গেছে কাজে ফেরার উচ্ছ্বাসের মতো স্নিগ্ধ কিছু মুহূর্তে। তবে শুটিং-ক্যামেরা নয়। তার এই ফেরা মাইক্রোফোনের সামনে, রেকর্ডিং স্টুডিওতে। এখানেও নুসরাত ফারিয়া যেন রেখে দিলেন রহস্যের বাতাবরণ। কারণ, এটা কি তার গানের রেকর্ডিং নাকি সিনেমা/বিজ্ঞাপনের ডাবিং, সেটি স্পষ্ট করেননি।

এ বিষয়ে কোনও তথ্যও জানাতে প্রস্তুত নন নুসরাত ফারিয়া। আগেই বলেছেন, আপাতত তিনি মিডিয়ার মুখোমুখি হতে চাইছেন না। কথায় কথায় পেছন থেকে টেনে আনতে চাইছেন না ১৮ মে’র ভয়ংকর সময়টাকে। ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে! এদিকে চুপচাপ এক মাস কাটিয়ে কাজে ফেরার ছবি ও ঘোষণায় নুসরাত ভক্তরা ভালোই আনন্দ পেয়েছেন। বেশিরভাগ ভক্তই তাকে স্বাগতম জানিয়েছেন কাজে। অনেকে অভিনেত্রীকে বলেছেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে আগামীর পথে শিক্ষা নেওয়ার জন্য।

গত ১৮ মে বিমানবন্দর থেকে একটি মামলায় আটক দেখানো হয় নুসরাত ফারিয়াকে। ওই সময় বিষয়টি ঘিরে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে ২০ মে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জামিন মঞ্জুর করলে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান ফারিয়া। ফারিয়াকে গ্রেফতারের কারণ, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি তিনি! ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে! ২০১৫ সালে যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে নুসরাত ফারিয়ার। তার আগে লম্বা সময় তিনি রাজত্ব করেছেন টিভি পর্দায় উপস্থাপক ও মডেল হিসেবে। প্রকাশ হয়েছে তার চোখ ধাঁধানো অন্তত তিনটি গানচিত্র। যা বেশ জনপ্রিয় ও প্রশংসিত হয়েছে দুই বাংলায়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ফারিয়া এবার বুঝেছেন, কে আপন কে পর!
ফারিয়া এবার বুঝেছেন, কে আপন কে পর!
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন’
‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন’
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ