নন্দিত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই

বিনোদন রিপোর্ট
২১ জুন ২০২৫, ০০:০৭আপডেট : ২১ জুন ২০২৫, ১২:১১

মডেল ফটোগ্রাফির অন্যতম দিকপাল চঞ্চল মাহমুদ আর নেই। শুক্রবার (২০ জুন) রাত ৯টা ৪০ মিনিট নাগাদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

এই নির্মাতা বাংলা ট্রিবিউনকে জানান, ২০ জানুয়ারি ব্রেন স্ট্রোক করেছিলেন চঞ্চল মাহমুদ। এর পর থেকে ক্রমশ অবনতির দিকে যায় এই আলোকচিত্রীর শারীরিক অবস্থা। পরে শুক্রবার তাকে লাইফ সাপোর্ট দিয়েও রক্ষা করা যায়নি।  

জানা গেছে, চঞ্চল মাহমুদের শেষ ইচ্ছা হিসেবে শনিবার (২১ জুন) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে নেয়া হবে। তারপর বনানী কবরস্থান দাফন কর হবে।

সাড়ে চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষ মডেল ফটোগ্রাফার ও শিক্ষক হিসেবে কাজ করেছেন চঞ্চল মাহমুদ।

‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে তার একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তার ছবি নিয়ে বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে। তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সঙ্গেও যুক্ত ছিলেন।

বাংলাদেশের অনেক আলোকচিত্রী, মডেল, অভিনেতা ও অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছে চঞ্চল মাহমুদের হাত ধরে।

তার মৃত্যুতে দেশের আলোকচিত্র ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের