শাকিব খানের লুক চমক!

বিনোদন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৫, ১৭:২৭আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১৮:১৫

ব্যক্তিগত কিংবা শুটিং ইউনিট, অন্তর্জালে শাকিব খানের নতুন স্থিরচিত্র প্রকাশ মানেই যেন আলোচনার খোরাক। সঙ্গে ভক্তদের মুগ্ধতার জোয়ার। সেই বাজারে হঠাৎ এই তারকাকে দেখা গেল একসঙ্গে ৬টি ভিন্ন লুকে, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন ভক্ত-অনুরাগীরা।

ফেসবুকে ভাইরাল হওয়া শাকিবের এসব ছবিতে দেখা গেছে প্রফেসর, শুটার থেকে বৃদ্ধের মতো নানা লুকে। প্রশ্ন, হঠাৎ একসঙ্গে এত লুকের রহস্য কী?

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’। নেটাগরিকদের অনেকে ধরে নিয়েছেন, ৬টি লুক হয়তো সেই সিনেমারই। তবে আদতে এমন সন্দেহের কোনও তল মেলেনি।

বরং জানা গেছে, সদ্যই জনপ্রিয় একটি প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন শাকিব খান। যা নির্মাণ করেছেন আদনান আল রাজীব। সেই বিজ্ঞাপনেই মূলত ৬টি বৈচিত্র্যময় লুকে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। শাকিব খানের ৬ লুক প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিভিন্ন প্রেক্ষাপট ও চরিত্রে হাজির হয়েছেন শাকিব খান। প্রতিটি লুকেই তিনি প্রশ্নের মুখে পড়েন, ‘নাম্বার ওয়ান কী?’ এবং প্রতিবারই তার জবাব ছিল, ‘ভিটামিন সি!’

এদিকে, বিজ্ঞাপনটির নানান লুকের জন্য নেটিজেনরা যেমন শাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন, তেমনি পরিচালক আদনান আল রাজীবের নির্মাণশৈলীরও প্রশংসা করছেন।

/এমএম/
সম্পর্কিত
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকায় মিসির আলী হয়ে ফিরছেন, কলকাতায় ভিলেন—দুই বাংলায় সরব চঞ্চল
ঢাকায় মিসির আলী হয়ে ফিরছেন, কলকাতায় ভিলেন—দুই বাংলায় সরব চঞ্চল
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, সেরা অভিনেতা কার্তিক-মাম্মুট্টি
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, সেরা অভিনেতা কার্তিক-মাম্মুট্টি
প্রেম, রহস্য, বিপদ আর বন্ধুত্বের গল্পে নাগরিকে নতুন চার ধারাবাহিক
প্রেম, রহস্য, বিপদ আর বন্ধুত্বের গল্পে নাগরিকে নতুন চার ধারাবাহিক
এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
ভারতীয় সিনেমা থেকে মুখ ফিরিয়েছে তরুণ প্রজন্ম?
ভারতীয় সিনেমা থেকে মুখ ফিরিয়েছে তরুণ প্রজন্ম?