‘লিটল স্টার’ চ্যাম্পিয়ন হলো কে?

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২০

‘আগামীর কণ্ঠস্বর’ শ্লোগানে বাংলাদেশের প্রতিভাবান বাংলা গানের শিশু-কিশোরদের খোঁজে আরটিভি আয়োজিত ‘লিটল স্টার’ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার শিশু সেহমান ইসলাম। 

১ম রানার-আপ হয়েছে যৌথভাবে দীপা রায় চৈতি ও সিফাত রিজওয়ান নাফী। ২য় রানার-আপ হয়েছে তাসবিহা আয়ান তানহা। 

গ্র্যান্ড-ফিনালের জমকালো আয়োজনটি ১৩ ডিসেম্বর আরটিভিতে প্রচার হয়।

গ্র্যান্ড ফিনালের প্রধান অতিথি কণ্ঠশিল্পী খুরশিদ আলম বলেন, ‘আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ, এতো শিশু-কিশোর গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখে আনন্দে আমার বুক ভরে উঠছে। তাদের মা-বাবাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, তারা যেন গানের সঠিক শিক্ষাটা পায়। গানের চর্চাটা যথাযথ ভাবে শিখে নেয়। তাহলেই তারা বড় মাপের শিল্পী হতে পারবে।’

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পাশাপাশি মনোনীতদের হাতে পদক তুলে দেন প্রতিযোগিতার ৩ জন বিচারক যথাক্রমে পপ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং এই প্রজন্মের দুই কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা ও জিনিয়া জাফরিন লুইপা। খুরশিদ আলম উল্লেখ্য, অলনাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রতিযোগীর আবেদন থেকে প্রাথমিক ভাবে ৫ হাজার প্রতিযোগীকে বাছাই করেন বিচারকগণ। এই ৫ হাজার জন থেকে বিচারকগণের বিচার-বিশ্লেষণে ১৫০ জনকে বাছাই করা হয় স্টুডিও রাউন্ডের জন্য। আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ১৫০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় চূড়ান্ত বাছাই পর্ব। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে ফোক রাউন্ড, রবীন্দ্র ও নজরুল সংগীত রাউন্ড, মুভি ও মডার্ন সং রাউন্ড, ব্যান্ড রাউন্ড অনুষ্ঠিত হয়। 

আরজু আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প