জেবু’র সূত্রে তারেক রহমানের প্রতি নির্মাতার আবদার

বিনোদন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৪:০৯

৬ হাজার ৩১৪ দিন পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জন্মভূমিতে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তৈরি হয়েছে বিশেষ প্রতিধ্বনি।

তাই নয়, তার সঙ্গে আসা পালিত বিড়াল ‘জেবু’কে ঘিরেও সোশ্যালে চলছে মজার সব মিম ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে সবচেয়ে আলাদা এবং দরকারি একটি প্রসঙ্গের অবতারণা করেছেন ‘ঢাকা অ্যাটাক’ নির্মাতা দীপংকর দীপন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনে নিজের সোশ্যাল হ্যান্ডেলে আবদার করেন দীপন। তিনি চান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে যেন দেশের প্রতিটি জেলায় পশুপাখির জন্য আধুনিক ফ্রি হাসপাতালের একটি চেইন তৈরি করা হয়।

দীপনের ভাষায়, ‘আজ তারেক রহমান আসছেন, যিনি প্রাণী ভালোবাসেন। তার পোষা জেবুকে বিদেশ থেকে নিয়ে আসছেন, সে কারণে বলছি না। আমি জানি তারেক রহমান বিড়াল, কুকুর, সাপসহ প্রতিটা প্রাণীর জীবনরক্ষায় ব্যক্তিগতভাবে কতটা আগ্রহী। প্রাণীদের প্রতি আমারও খানিকটা ভালোবাসা আছে। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, বাংলাদেশে পথকুকুর-ভাসমান বিড়ালসহ বিভিন্ন পশুপাখির জন্য সম্পূর্ণ আধুনিক ফ্রি হাসপাতালের একটি চেইন তৈরি হবে, প্রতিটি জেলায় যার শাখা থাকবে। তারেক ভাই, যদি আপনি নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন, তাহলে আপনার কাছে আমার এই প্রত্যাশা থাকলো। আরও অনেক কিছু আপনাকে ঠিক করতে হবে- সেই কথা আপনাকে অনেকেই বলবে। আমার চাওয়া এটুকুই।’

এদিকে জেবুকে ঘিরে দীপনের এমন আবদারে প্রশংসায় ভাসছেন নির্মাতা। মন্তব্যের ঘরে এমন অসংখ্য মানুষ এসে এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। বেশির ভাগের মন্তব্যই এমন, ‘পোষা প্রাণীদের ভালোবাসার মানুষ কখনও কোনও প্রাণ-এর ক্ষতি করতে পারে, আমি বিশ্বাস করি না।’ অনেকে এটাও মনে করিয়ে দিয়েছেন, ‘জীবে প্রেম করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বালিতে দুর্ঘটনার পর নুসরাতের অস্ত্রোপচার, অভিনেত্রীর টিম যা জানালো
বালিতে দুর্ঘটনার পর নুসরাতের অস্ত্রোপচার, অভিনেত্রীর টিম যা জানালো
‘সব দায়িত্ব আমার কাঁধে’, কেন বলেলেন আনীত পাড্ডা
‘সব দায়িত্ব আমার কাঁধে’, কেন বলেলেন আনীত পাড্ডা
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে