নিজের নাম নিজেই রেখেছিলেন মিমি!

বিনোদন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৬, ১৩:৩৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১৮:২০

নন্দিত অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমির বয়স ৫৭ বছর পূর্ণ হয়েছে গত ২০ ডিসেম্বর। প্রতি বছর এই দিনটি শুরু করেন ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালে। সেখানে সেদিন যেসব শিশুর জন্ম হয়, তাদের পরিবারের অজান্তেই কিছু উপহার দিয়ে আসেন। 

বছরের পর বছর নীরবেই এই কাজটি করে যাচ্ছেন তিনি। কিন্তু কেন? সেই নেপথ্যের গল্পটিই সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের ষষ্ঠ পর্বে জানিয়েছেন আফসানা মিমি। 

শনিবার, ১০ জানুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি। 

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে আফসানা মিমি জানিয়েছেন তার জীবনের না বলা অনেক কথা। ‘মিমি’ চকোলেট খেতে ভালোবাসতেন বলে এই নামটি যে তার নিজের রাখা, সেই মজার গল্পটিও অকপটে স্বীকার করেছেন তিনি। রুম্মান রশীদ খান ও আফসানা মিমি বড় বোন অ্যানির সাথে মিল রেখে তার নাম রাখা হয়েছিল জুনি। ভালো নাম আফসানা করিম। বাবা ডাকতেন ‘মিম’ নামে। সেখান থেকে তিনি নিজের আগ্রহে ‘মিমি’ নামটি বেছে নিয়েছিলেন। মজা করে আফসানা মিমি বলেন, ‘আমি বোধহয় পৃথিবীর একমাত্র শিশু, যে কিনা নিজের নাম নিজেই চূড়ান্ত করেছি!’ 

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অভিনয়ে নায়িকার পোষা বিড়াল ‘আলু’, আসছে ‘মিউ’
অভিনয়ে নায়িকার পোষা বিড়াল ‘আলু’, আসছে ‘মিউ’
মঞ্চে উঠছে মিমির ‘ইচ্ছেতলা’র প্রথম নাটক
মঞ্চে উঠছে মিমির ‘ইচ্ছেতলা’র প্রথম নাটক
সিনেমা ‘উৎসব’: পরিবার ছাড়া দেখা নিষেধ!
সিনেমা ‘উৎসব’: পরিবার ছাড়া দেখা নিষেধ!
অন্তর্জালে নির্মাতা মিমির প্রথম ওয়েব ফিল্ম
অন্তর্জালে নির্মাতা মিমির প্রথম ওয়েব ফিল্ম
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ