ঢাকাই সিনেমায় সুমন, সঙ্গে আসিফ

বিনোদন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৬, ১৭:২২আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৭:২২

প্রথমবার পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন গান করেছেন ঢাকাই সিনেমার জন্য। তবে তিনি এই যাত্রায় গাইছেন না, লেখা ও সুরে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন।

গাইবার দায়িত্ব এসেছে এই বাংলার আসিফ আকবরের কণ্ঠে।  

কবীর সুমন ও আসিফ আকবরের সংগীত-রসায়ন নতুন নয়। ইতিমধ্যে তারা দ্বৈতভাবে শ্রোতাদের উপহার দিয়েছেন বেশকিছু গান। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো সিনেমায় যুক্ত হলো এই জুটি।

পারিবারিক গল্প নিয়ে ‘ঝামেলা’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন মিউজিক ভিডিও নির্মাতা ইয়ামিন ইলান। যেখানে থাকছে ৬টি গান। এর মধ্যে ৩টি কবীর সুমনের লেখা ও সুর করা। সংগীত পরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা ও আজমির বাবু। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এর মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই সিনেমার জন্য গান লিখলেন ও সুর করলেন কবীর সুমন।

শুধু কবীর সুমনের লেখা ও সুর করা তিনটি গানেই নয়, সিনেমাটির সব গানেই কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। সবই তার একক গান। এর আগে ‘রানী কুঠির বাকী ইতিহাস’ ও ‘গহীনের গান’ সিনেমার সব গান গেয়েছিলেন আসিফ।

নির্মাতা জানান, সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর, শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, আবদুল্লাহ রানা, সাবেরি আলম, ইকবাল হোসেইন, দিয়া রইস, সাইফুর রহমান ইভান, রেজমিন সেতু, ফয়সাল বাপ্পী, ফারহানা ইয়াসমিন ইভা, জান্নাহ (শিশুশিল্পী), আদৃতা (শিশুশিল্পী), নাজনীন শবনম, ইসরাত রহমান, শাহেদ ওসমান রোমেল, রেশমা আহমেদ প্রমুখ।

‌‘ঝামেলা’ সিনেমাটি নির্মিত হচ্ছে দিয়া প্রোডাকশনসের ব্যানারে। প্রযোজনা করছেন দিয়া রইস।

/এমএম/
সম্পর্কিত
কেন ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দিলেন আসিফ
কেন ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দিলেন আসিফ
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
‘দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে’
‘দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে’
অনেক দিন পর আসিফ আকবরের ‘ভুল’
অনেক দিন পর আসিফ আকবরের ‘ভুল’
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন’: তানিশা মুখার্জি
‘বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন’: তানিশা মুখার্জি
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি