ফারিয়া এবার বুঝেছেন, কে আপন কে পর!

বিনোদন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৬, ১৪:০০ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৭:৫০

বছর দুই আগে ভ্যালেন্টাইনস ডে’তে ভক্তদের উদ্দেশে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছিলেন, ‘আমি আজ তোমাদের ভালোবাসা দিবসের কোনও শুভেচ্ছা দেবো না। তবে এটা চাইবো, তোমরা তোমাদের সঙ্গীদের সাথে সুখে-দুঃখে থাকো। তাদের লাল গোলাপ দেয়ার চাইতে প্রতিদিন সম্মান দাও। ভালোবাসার মাঝে থাকতে গিয়ে নিজেকে নিঃশেষ করো না। মনে করো, তুমি বিশেষ কিছু। সুতরাং, নিজেদের ভালো থাকাটা নিশ্চিত করো।’

এই কথাগুলো আজও বিশ্বাস করেন নুসরাত ফারিয়া। সেই আলোকে সম্প্রতি নিজের জীবনের অনেক দর্শন, অজানা কথা তিনি শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের নবম পর্বে।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ১০০ মিনিট ব্যাপ্তির এই পডকাস্টে নুসরাত ফারিয়া বলেছেন, ‘জীবনে উত্থান-পতন সব মানুষেরই থাকবে। তবে খারাপ সময়গুলো আমাকে বুঝিয়ে দিয়েছে, কে আপন কে পর।’ নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া তার নাম নিয়ে মজার তথ্য জানিয়েছেন এই পডকাস্টে। 

পারিবারিকভাবে দেয়া তার নাম নুসরাত জাহান ফারিয়া। মা আদর করে ডাকতেন ‘সেতু’ নামে। পরিবারের অনেকে এখনও ফারিয়াকে সেতু নামেই সম্বোধন করে। পডকাস্টে নুসরাত ফারিয়া জানিয়েছেন, শিগগিরই নতুন গান নিয়ে আসছেন তিনি। আরও জানিয়েছেন প্রেম-বিয়ে সব কিছু নিয়ে অনেক অজানা কথা। 

শনিবার, ৩১ জানুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। রুম্মান রশীদ খান ও নুসরাত ফারিয়া

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিতর্কের পর সাহসী লুকে ফারিয়া
বিতর্কের পর সাহসী লুকে ফারিয়া
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে!
ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে!
বিনোদন বিভাগের সর্বশেষ
আদালতে কৃতি শ্যানন, কী বললো দিল্লি হাইকোর্ট
আদালতে কৃতি শ্যানন, কী বললো দিল্লি হাইকোর্ট
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
বিতর্কের পর সাহসী লুকে ফারিয়া
বিতর্কের পর সাহসী লুকে ফারিয়া
বাবার আপত্তিতে শ্রুতি হাসান কী করেন
বাবার আপত্তিতে শ্রুতি হাসান কী করেন
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর