সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!

বিনোদন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৬

প্রশংসিত নির্মাতা প্রবীর রায় চৌধুরী বছর তিনেক আগে একটি চিত্রনাট্য লেখেন। লেখা শেষে গল্পের যে বিস্তৃতি ও গভীরতা দাঁড়ায়, তাতে খানিক থমকে দাঁড়ান। কারণ, এই চিত্রনাট্য ঠিকঠাক টিভি পর্দায় তুলতে হলে অন্তত ৩০ লাখ টাকার একটা বাজেট লাগবে। এর কমে সম্ভব না।

যেই ভাবনা সেই কাজ। চিত্রনাট্যটি আলগোছে তুলে রাখেন অন্দরে। পরিকল্পনা করেন, এটি নিয়ে তিনি আসলে সিনেমাই বানাবেন। কারণ, নাটকের জন্য এতো বাজেট তিনি কোথাও পাবেন না। 

অবশেষে সুখবর এলো। সেই তুলে রাখা সিনেমার চিত্রনাট্যটি পাচ্ছে প্রাণ। উঠতে যাচ্ছে পর্দায়। বাজেট পেয়েছেন তার চাওয়া মতোই, ৩০ লাখ! আর নায়ক-নায়িকা হিসেবে নিয়েছেন জোভান ও তটিনীকে।

তবে এটি সিনেমা হচ্ছে না, হচ্ছে নাটকই! বড়জোর টেলিছবি নামে ডাকলেও ডাকা যেতে পারে। এমনটাই জানালেন নির্মাতা প্রবীর।

‘প্রিয় নামে ডেকো’ নামের এই নাটকের শুটিং চলছে গত কয়েকদিন ধরে। নির্মাতার সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন আহমেদ তাওকীর।

নির্মাতা জানান, আসন্ন ঈদুল ফিতরে একটি বেসরকারি টিভিতে প্রচার হবে এটি। জোভান ও তটিনীর পাশে নির্মাতা প্রবীর রায় চৌধুরী নাটকটি প্রসঙ্গে প্রবীর রায় চৌধুরীর বলেন, ‘এখন নাটকের দর্শক অনেক বেড়েছে। আমাদের ভালো ভালো গল্পে কাজ হচ্ছে। এ কারণে প্রায় ৩০ লাখ বাজেট দিয়ে কাজটি করছি, শুটিং করতে হচ্ছে সাত দিনে। সিনেমা করলে হয়তো এই গল্পে আরও বাজেট বাড়িয়ে পনেরো দিনে শুটিং করতাম। কিন্তু নাটকের জন্য এই বাজেট সত্যিই অসাধারণ। মানে আমি আমার গল্পটা মনের মতো করে বলতে পারছি এখন। যেটা তিন বছর আগে কল্পনাও করিনি।’

নাটকটিকে যুক্ত হওয়া প্রসঙ্গে জোভান বলেন, ‘২০১৭/১৮ সালেও একলাখ ৬০ হাজার বাজেটে নাটক করেছি। এখন সেই বাজেট ৩০ লাখ ছাড়িয়েছে। আমি মনে করি, আমাদের নাটক ইন্ডাস্ট্রির সবার জন্য এটা বড় অর্জন এবং ব্লেসিং।’

/এমএম/
সম্পর্কিত
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
সেই প্রেমিকাকে হারিয়ে শিশুদের মতো কেঁদেছিলেন জোভান! 
প্রেমের দৈর্ঘ্য মাত্র ১ মাস, কান্নায় কাতর ছিলেন জোভান! 
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক