এবার জামায়াতের শিকার শাকিব খান!

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে বুলেটের গতিতে। সেই কার্ডে দেখা যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নেতা শাকিব খান জামায়াতের পক্ষে ভোট চাইছেন বলা হচ্ছে। একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের নকল নামে ছড়িয়ে পড়া ওই কার্ডের সঙ্গে একটি গানের লিংক শেয়ার করা হয়েছে। তাতে ক্লিক করলেই চলে আসে বিস্ময়কর এক ভিডিও।

যাতে দেখা যাচ্ছে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন, তার পাশে দাঁড়িয়ে রয়েছেন শাকিব খান। সামনে জনসমুদ্র। ভিডিওর টাইটেলে বলা হয়েছে ‌‘জামায়াতের ভাইরাল গানে শাকিব খান’!

অনেকেই ভিডিওটিকে সত্যি মনে করলেও অনুসন্ধানে মিলেছে এটি পুরোই ফেক। এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই গান ও ভিডিও। অভিযোগ রয়েছে, একটি চক্র ভোটারদের প্রভাবিত করার লক্ষ্যে এই ভুয়া ভিডিও তৈরি ও প্রচার করেছে। শাকিব খান এদিকে এমন ঘটনায় শাকিব খান বেশ বিব্রত বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাকে। জানা গেছে, তিনি বিষয়টি নিয়ে দ্রুতই তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। 

বলা দরকার, দুদিন আগেই একই ঘরানার অপপ্রচারের শিকার হয়েছেন শাকিব খানের নায়িকা সাবিলা নূর। তার নামেও একটি ভুয়া ফটোকার্ড ভাইরাল হয়েছে। সেই কার্ডটিও চলতি ভোটের বাজারে জামায়াতের পক্ষে গেছে! এ বিষয়ে সাবিলা নূর তার প্রতিক্রিয়ায় সকলকে এসব বিভ্রান্তিকর ও ভুয়া  প্রচারণার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর