‘আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’ ব্যান্ডের দস্তগীর হক আর নেই

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩১ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩১

বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসের অন্যতম পুরোধা শিল্পী ‘আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’ ব্যান্ডের লিড ভোকাল ও গিটারিস্ট দস্তগীর হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

দীর্ঘদিন রোগভোগের পর বুধবার ( ১১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, দস্তগীর হক দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে অবস্থার অবনতি হলে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়। শেষ পর্যন্ত সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও একমাত্র পুত্র মাসাব হক–কে রেখে গেছেন।

বুধবার বাদ আসর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

দস্তগীর হক ছিলেন সত্তর দশকের জনপ্রিয় ব্যান্ড ‘আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’–এর লিড ভোকাল ও গিটারিস্ট। ১৯৭২ সালে গঠিত এই ব্যান্ডটি বাংলাদেশের আধুনিক ব্যান্ড সংগীত আন্দোলনের সূচনালগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যান্ডটির সংগীত পরিবেশনা সেই সময়ের তরুণ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

দস্তগীর হক কিংবদন্তি গিটারিস্ট নয়ন মুন্সী’র বড় ভাই এবং পাকিস্তানে সংগীতাঙ্গনে ব্যাপক আলোচিত প্রখ্যাত শিল্পী আলমগীর হক–এর ছোট ভাই। তার বোন জর্জিনা হকও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই পরিবারটি কয়েক দশক ধরে উপমহাদেশের সংগীত ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

দস্তগীর হকের মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিল্পী, সংগীতপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা তাকে একজন নিরহংকারী, মেধাবী ও সময়ের চেয়ে এগিয়ে থাকা শিল্পী হিসেবে স্মরণ করছেন।

শিল্পীর পরিবার তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’