প্লেব্যাকে প্রথম

বিনোদন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৮

তিনি যেমন পাকা অভিনেতা, তেমনই সমৃদ্ধ গায়ক। তার গানে মুগ্ধতা ছড়িয়েছে বহুবার বহুভাবে। তবে দুই বাংলার অসাধারণ সব সিনেমায় তাকে পাওয়া গেলেও, তার গান মেলেনি একটিও। এটা একটা ঘাটতি বটে।

সেই ঘাটতি এবার পূরণ হতে যাচ্ছে। তাও আবার একটি নয়, একসঙ্গে দু দুটি গান তুলছেন কণ্ঠে। তাতে আবার প্রধান চরিত্রে অভিনয়ও করছেন। তবে এই বাংলায় নয়, ঘাটতি পূরণের খবরটি এলো ওই বাংলা থেকে। 

খবরে প্রকাশ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘শেকড়’ নামের সিনেমা। এই সিনেমার দুটি গান গেয়েছেন চঞ্চল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়েছে টলিউড-ভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। 

স্টুডিওতে সংগীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জির সঙ্গে চঞ্চল চৌধুরীর রিহার্সেলের দুটি ছবি ফেসবুকে শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শেকড় হলো ব্রাত্য বসুর চিরন্তন একটি প্রেমের সিনেমা। এখন পুরোদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এ সিনেমায় প্রবুদ্ধ ব্যানার্জির সংগীতায়োজনে চঞ্চল চৌধুরী একাধিক গান রেকর্ড করেছেন। এই সিনেমা দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে টলিউডে অভিষেক হচ্ছে চঞ্চলের।’

এদিকে ঘোষণাটির সত্যতা স্বীকার করে চঞ্চল চৌধুরী জানান, সিনেমাটির জন্য বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে’ এবং গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে’ গান দুটি নিজের কণ্ঠে ধারণ করেছেন। জনপ্রিয় গান দুটি সিনেমায় ব্যবহারের পরামর্শ নির্মাতাকে চঞ্চল নিজেই দিয়েছেন।

অভিনেতার ভাষায়, ‘গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান দুটি ব্যবহার করা হয়েছে। যখন শুটিং করছিলাম, তখনই মনে হয়েছিল এখানে গান থাকলে ভালো হয়। পরিচালকের কাছে জানতে চেয়েছিলাম, এখানে কোনও গান ব্যবহৃত হবে কি না। পরিচালক সম্মতি দিলে তাকে দুটি গান সাজেস্ট করি। তিনি দুটি গানই রাখার ব্যাপারে মত দেন। সঙ্গে শর্ত দেন, গান দুটি আমাকেই গাইতে হবে। পরে ডাবিং শেষ হওয়ার পর গান দুটিতে কণ্ঠ দিই।’

এই সিনেমায় চঞ্চলের চরিত্রের নাম ইন্দ্র, যে কারখানায় কাজ করে। তার বাবা স্মৃতিভ্রংশের অসুখে ভুগছে। চঞ্চল চৌধুরীর বাবাও মৃত্যুর আগে এমন সমস্যায় ভুগেছেন। এ কারণে ‘শেকড়’ সিনেমায় কাজ করতে আকৃষ্ট হয়েছেন বলে জানিয়েছিলেন অভিনেতা।

ব্রাত্য বসু পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন লোকনাথ দে, সীমা বিশ্বাস, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ