মারা গেলেন বর্ষীয়ান অভিনেত্রী প্রবীণা

বিনোদন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৩ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৬

বর্ষীয়ান অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে (৬০) মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়াই করছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অভিনেত্রীর পরিবার থেকে খবরটি নিশ্চিত করেছে।

প্রবীণা দেশপাণ্ডে একাধারে হিন্দি ও মারাঠি সিনেমা, টেলিভিশন, থিয়েটার এবং ওটিটি প্ল্যাটফর্মে টানা ৬ দশক ধরে কাজ করেছেন।

সালমান খানের সাথে ‘রেডি’ ছবিতে অভিনয়ের জন্য তিনি বেশি পরিচিতি পান। এ ছাড়াও তিনি ‘এক ভিলেন’, ‘পরমাণু’ এবং ‘জালেবি’র মতো সিনেমায় অভিনয় করেছেন।

‘ঘর এক মন্দির’, ‘কুমকুম’, ‘কুলফি কুমার বাজেওয়ালা’র মতো টিভি সিরিয়ালে তার অভিনয় দর্শকদের মন জয় করেছিল।

তাকে শেষবার দেখা গেছে ইমরান হাশমি অভিনীত নেটফ্লিক্স সিরিজ ‘তাসকারি’তে।

প্রবীণা দেশপাণ্ডের মৃত্যুতে ভারতীয় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী সংগঠন ‘সিআইএনটিএএ’ ও তার সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

সূত্র: এনডিটিভি

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
টাইগার শ্রফকে গুলি, গ্রেফতার ৩  
টাইগার শ্রফকে গুলি, গ্রেফতার ৩  
বিপ্লব সাহার পরিকল্পনা ও পরিচালনায় ‘পূজো বাড়ির গান’
বিপ্লব সাহার পরিকল্পনা ও পরিচালনায় ‘পূজো বাড়ির গান’
মুম্বাইয়ে টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টা, সন্ত্রাসী গ্রুপের দায় স্বীকার
মুম্বাইয়ে টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টা, সন্ত্রাসী গ্রুপের দায় স্বীকার
আইয়ুব বাচ্চুর এক শোতে লাঠিচার্জ করেছিল পুলিশ, কী ছিল কারণ
আইয়ুব বাচ্চুর এক শোতে লাঠিচার্জ করেছিল পুলিশ, কী ছিল কারণ
৪ হাজার কোটি বাজেটের সিনেমায় সাই পল্লবী, কোন চরিত্রে অভিনেত্রী
৪ হাজার কোটি বাজেটের সিনেমায় সাই পল্লবী, কোন চরিত্রে অভিনেত্রী