‘সংসারের জন্য আমি সব ছাড়তে পারবো’

বিনোদন রিপোর্ট
১৩ মার্চ ২০২৬, ১৭:১৪আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৫:২২

আট বছর হলো শিশুশিল্পীর পরিচয় কাটিয়ে পূর্ণাঙ্গ নায়িকা হয়েছেন পূজা চেরী। আসছে ঈদে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘দম’ মুক্তি পাচ্ছে। 

এ উপলক্ষে সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ অংশ নিয়েছেন তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে পূজা অকপটে তাকে ঘিরে থাকা সব স্ক্যান্ডালের খোলাখুলি উত্তর দিয়েছেন। যেমন প্রযোজক আব্দুল আজিজ, নায়ক শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে বিভিন্ন সময় পর্দার আড়ালে জড়িয়েছে পূজার নাম। সেসব নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন পূজা। পূজা চেরী তাই নয়, এই পডকাস্টে পূজা জানাবেন তার নতুন সম্পর্কের কথা! তিনি বলেন, ‘‘সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনও চাই না নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাবো। আর যদি মনে হয় কোনোটা উনিশ, কোনোটা বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেবো। সুঅভিনেত্রী হবার স্বপ্ন ছোটবেলা থেকে দেখেছি। তবে সংসারের জন্য আমি নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারবো।’’ অনুষ্ঠান সেটে রুম্মান ও পূজা ১৪ মার্চ, শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পডকাস্ট। এটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর