উদ্ধার হলো রাহুল-শ্বেতার শেষ দৃশ্যের ফুটেজ!

বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ১৬:০৩আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৯:১৬

উদ্ধার হলো তালসারি সৈকতে শুটিং হওয়া ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শেষ ক্যামেরা ফুটেজ। সোমবার (৩০ মার্চ) দুপুরে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার যে ক্যামেরায় রাহুলদের ধারাবাহিকের শুটিং চলছিল, সেটি তদন্তের জন্য নিয়ে নেওয়া হয়েছে। রাহুলের মৃত্যুর আগের কয়েকটি মুহূর্ত ধরা আছে সেই ক্যামেরাতেই, এমনই ধারণা অনেকের। 

ওই ধারাবাহিকের শুটিং করতেই দিঘা গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও অন্য অভিনেতা, কলাকুশলীরা। রবিবার সেখানেই সমুদ্রে তলিয়ে যান রাহুল। পরে মৃত্যু হয় তার। তারপর থেকে ঘটনাটি ঘিরে উঠছে নানা প্রশ্ন। 

রবিবার ঘটনাস্থলে ঠিক কী হয়েছিল, তা নিয়ে নানা সম্ভাবনার কথা উঠে আসছে। শুটিংয়ের ক্যামেরার ফুটেজ ভালোভাবে খতিয়ে দেখে ঘটনাক্রম সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আশ্বাস তদন্তকারীদের।

স্থানীয় সূত্রের আগেই খবর ছিল, সৈকতে শুটিং চলছিল। যদিও শুটিংয়ে উপস্থিত নানাজনের আলাদা মতামত ছিল। সূত্রের খবর, উদ্ধার হওয়া ক্যামেরার ফুটেজ থেকে জানা গিয়েছে, শুটিং চলাকালীন নায়িকা শ্বেতা মিশ্রের হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলেন রাহুল। দৃশ্যটি ছিল এমন- শ্বেতা ও রাহুল হাত ধরে সমুদ্রের দিকে হাঁটবেন। দুজনকেই নাকি বেশি গভীরে যেতে নিষেধ করা হয়েছিল। কিন্তু হাওয়া বেশি থাকায় তারা পরিচালক ও অন্য কলাকুশলীদের কথা শুনতে পাননি।

ভিডিও ফুটেজ উদ্ধারের পরে জানা যাচ্ছে, সমুদ্রের কিনার থেকে অনেকটা এগিয়ে যাওয়ার পরে প্রথমে পড়ে যান শ্বেতা। তখন তাকে বাঁচানোর চেষ্টা করেন রাহুল। বড় ঢেউ আসায় নাকি পড়ে যান অভিনেতাও। তখন কলাকুশলীদের একজন শ্বেতাকে ধরতে এগিয়ে যান। শ্বেতাকে তখনই উদ্ধার করতে পারলেও রাহুল তলিয়ে যান। তারপর তাকে উদ্ধার করতে জলে নামে স্পিডবোট। 

ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, শুট চলায় নাকি সেই দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে।

পরিচালক শুভাশিস মণ্ডল ইতোমধ্যে জানিয়েছেন, রবিবার হাঁটুর নিচ অবধি পানিতে রাহুল ও শ্বেতা ছিলেন। শট চলছিল। ড্রোন শটও নেওয়া হচ্ছিল। রাহুল তখন শ্বেতার হাত ধরে এগিয়ে যেতে থাকেন সমুদ্রের দিকে। তারা চিৎকার করে বারণ করেন। কেউ কেউ বলেন, ‘যেয়ো না, যেয়ো না।’ জায়গাটি ঝুঁকিবহুল। তবু তারা এগোতে থাকেন।

পরিচালক আরও জানিয়েছেন, ইউনিটে যারা সাঁতার জানেন, তেমন ১০-১২ জন এগিয়েও যেতে থাকেন রাহুল আর শ্বেতার দিকে।

শ্বেতার পরনে ছিল শাড়ি। শাড়ির জন্য অভিনেত্রী তাল সামলাতে পারেননি বলে জানান পরিচালক। পরিচালকের আরও দাবি, ততক্ষণে ওদের কাছে অনেকেই পৌঁছে যান। তবে স্রোত টেনে নেওয়ায় ওরাও বেশ কিছুটা এগিয়ে গিয়েছিলেন। তখন লাইফ বোটও এগিয়ে যেতে থাকে। বোটে করে ওদের নিয়ে আসা হয়। কিন্তু ততক্ষণে অনেকটা জল খেয়ে ফেলেছিলেন রাহুল। শ্বেতার হাত ধরেই তিনি পড়ে গিয়েছিলেন। রাহুলকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসার পরেও জ্ঞান ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত বলে ঘোষণা করা হয়। 

পরিচালকের দাবি, রাহুলই হাত ধরে নাকি শ্বেতাকে নিয়ে অনেকটা এগিয়ে যান। অত গভীরে যাওয়া নাকি তাদের দৃশ্যের মধ্যেও ছিল না।

সূত্র: আনন্দবাজার

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর