ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী নাটক ‘জখম’: একদিনে দেখলো ৪০ লাখ দর্শক!

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৬, ১৬:৪০আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৮:৩২

গ্রামের মধ্যবিত্ত ঘরের সাদামাটা মেয়ে রাইসা। একটু চাপা স্বভাবের কারণে সবার সঙ্গে সহজে মিশতে পারে না সে। অপরদিকে পার্থ সম্ভ্রান্ত যৌথ পরিবারের ছেলে। তার মা-বাবা, ছোট ভাইবোন সবাই খুবই মিশুক। বিপরীত মেরুর মেয়েটি ও ছেলেটি একবিন্দুতে এসে মিলে যায় ভালোবাসার হাওয়ায়। 

গত ১৭ এপ্রিল, উন্মুক্ত হওয়া ‘জখম’ নাটকটি মাত্র একদিনেই দেখেছেন ৪০ লাখেরও বেশি দর্শক, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে ইতিবাচক সব মন্তব্য! 

ইউটিউবে মন্তব্যের ঘরে একজন দর্শক নিজের অভিব্যক্তি প্রকাশ করে লিখেন, ‘খুব শক্তিশালী উপস্থাপনা। এই ধরনের গল্প সমাজের অন্ধকার দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়’। 

আরেকজন লিখেন, ‘হাজারো ধর্ষিতা নারী জীবনের সত্যিটা তুলে ধরার জন্য ধন্যবাদ’। কেউ কেউ এমনও লিখেছেন, ‘বাস্তব গল্প তুলে ধরা এই নাটক জাতি সারা জীবন মনে রাখবে’।

পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একজন লিখেন, ‘নাটকটির মাধ্যমে বর্তমান সমাজের মুখোশ খুলে দেওয়ার জন্য পরিচালককে ধন্যবাদ’। 

ইমরাউল রাফাতের পরিচালনায় ‘জখম’ নাটকে রাইসা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

পরিচালক বলেন, “এটি মূলত প্রতিশোধের গল্প। ধর্ষণের শিকার হওয়া নারীদের সমাজে কীভাবে দেখা হয় এবং অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিশোধ নিয়েই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমরা। একদিনে চল্লিশ লাখেরও বেশি দর্শক দেখেছেন নাটকটি। এ থেকেই বোঝা যায় সবাই কাজটিকে পছন্দ করছেন।” 

‘জখম’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার, ইসরাত অতিথি প্রমুখ। 

/আরএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে বড় মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে বড় মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারী যাত্রীকে ধর্ষণ, এবার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারী যাত্রীকে ধর্ষণ, এবার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ