শিল্পকলায় দু’দিনব্যাপী নৃত্য উৎসব শুরু

বিনোদন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৬, ১৯:৫৭আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ২২:৪৮

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন। ২৮-২৯ এপ্রিল জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের প্রায় অর্ধশত নৃত্যদলের ৬ শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

নৃত্য পরিবেশনা
উদ্বোধনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নৃত্যছন্দ, নৃত্যালোক, স্বাত্তিক শিল্পাশ্রম, নৃত্যযতন, সাধনা, ছান্দসিক, নুপুরধ্বনি, গুরুকুল কালচারাল সেন্টার, কাথ্যাকিয়া, অঞ্জলি নৃত্যাঙ্গন, রেওয়াজ পারফরমার্স স্কুল, নৃত্যকল্প, আকৃতি, কালারস অব হিল, ঝংকার ললিতকলা একাডেমি, ধ্রুপদী নৃত্যালয়, নাইম খান ডান্স কোম্পানি, নান্দনিক, জিনিয়া নৃত্যকলা একাডেমি, ভঙ্গিমা ডান্স থিয়েটার এবং দেব ডান্স একাডেমি পরিবেশনা উপস্থাপন করে।

নৃত্য পরিবেশনা
সমাপনী দিনে অংশ নেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কথক নৃত্য সম্প্রদায়, ভাবনা নৃত্যদল, অংশী, নৃত্যায়ন, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, স্বপ্নচূড়া কালচারাল একাডেমি, নৃত্যসুর, আরাধনা, সুকন্যা নৃত্যাঙ্গন, আট্রিস্ট্রি, পরম্পরা, তপস্যা, আঙ্গিকাম, নন্দন কলাকেন্দ্র, নৃত্যগ্রাম, বুলবুল ললিতকলা একাডেমি, নৃত্যাক্ষ, নাচঘর, স্ব-ভূমি সাংস্কৃতিক একাডেমি, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র, কায়াশ্রম এবং অ্যালিফিয়া ডান্স এটেলিয়ার।

দুই দিনব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সকলের জন্য উন্মুক্ত।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আসছে চরকি অ্যাওয়ার্ডস, বিশেষ সম্মাননায় কারিনা কায়সার
আসছে চরকি অ্যাওয়ার্ডস, বিশেষ সম্মাননায় কারিনা কায়সার
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সানজয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সানজয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো