‘মিনার ই দিল্লি’ পুরস্কার গ্রহণ করেই শুনলেন নিজের মৃত্যুর গুজব

বিনোদন রিপোর্ট
০৫ মে ২০২৬, ১৯:৩০আপডেট : ০৫ মে ২০২৬, ২৩:৪১

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। সেখানে ১৫তম দিল্লি ফিল্ম ফেস্টিভ্যালের আমন্ত্রণে অংশ নিয়ে ‘মিনার ই দিল্লি’ পুরস্কার গ্রহণ করেছেন। তবে, অনুষ্ঠানস্থল থেকে বেরিয়েই নিজের মৃত্যুর এক ভয়াবহ গুজবের খবর জানতে পারেন। 

তিনি জানান, অনুষ্ঠান স্থল থেকে বেরুতেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফোন কলে তিনি এই বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে অবগত হন। এ ঘটনায় ক্ষুব্ধ ও বিরক্তি প্রকাশ করেছেন রুনা লায়লা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে এক বার্তায় তিনি জানান, বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন।

রুনা লায়লা বলেন,  “আমার প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি, আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি পরিষ্কারভাবে জানাতে চাই যে, আমি বহাল তবিয়তে বেঁচে আছি। এমন কোনো পোস্ট শেয়ার করার আগে আমি সবাইকে তথ্য যাচাই করে নেওয়ার অনুরোধ করছি। কারণ এ ধরনের সংবাদ আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক।”

ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি আরও অনুরোধ করেন, কোনো প্রকার নিশ্চিত না হয়ে যেন কেউ এমন স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করেন। 

বর্তমানে দিল্লিতে নিজের কাজ ও সম্মাননা প্রাপ্তির আনন্দ উপভোগ করার পাশাপাশি তিনি সবাইকে এই ধরনের গুজব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

/আরএইচ/
সম্পর্কিত
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা
১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা
রুনা লায়লার জন্মদিনে ‘কোক স্টুডিও বাংলা’র গান ও নতুন উপন্যাস
রুনা লায়লার জন্মদিনে ‘কোক স্টুডিও বাংলা’র গান ও নতুন উপন্যাস
এলিটার কণ্ঠে রুনা লায়লার গান
এলিটার কণ্ঠে রুনা লায়লার গান
এবার একাই গাইবেন...
এবার একাই গাইবেন...
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর