অসুস্থ মুস্তাফা মনোয়ার আইসিইউতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৬, ১৬:৩৯ আপডেট : ১৯ জুন ২০২৬, ১৮:২৪

গুরুতর অসুস্থ চিত্রশিল্পী ও পাপেট নির্মাতা মুস্তাফা মনোয়ার ঢাকার একটি হাসপাতালে চার দিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রী মেরী মনোয়ার বৃহস্পতিবার (১৯ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান,  ৯১ বছর বয়সী এই শিল্পী দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ১৪ জুন থেকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে আছেন।

গত ২০ মে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। ১৫ দিন চিকিৎসা শেষে ৫ জুন বাসায় ফিরলেও পুরোপুরি সুস্থ হননি। বাসায় ফেরার কয়েক দিনের মধ্যে তার শারীরিক অবস্থার আবার অবনতি হলে ১৪ জুন পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

মেরী মনোয়ার বলেন, ‘বাসায় আসার পর হঠাৎ করেই উনার অক্সিজেন লেভেল কমতে শুরু করে এবং ব্লাড প্রেশার ফল করে। চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই আইসিইউতে আছেন।’

স্বামীর দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর যশোরে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। চিত্রশিল্পী, পাপেট নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে তিনি দেশের শিল্পাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কর্মজীবনে বাংলাদেশ টেলিভিশন, শিল্পকলা একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও এফডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তিনি একুশে পদক লাভ করেন।

/ইউএস/
সম্পর্কিত
শজিমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন
শজিমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
কক্সবাজারে নেই ডিএনএ ল্যাব, ১০ মরদেহ শনাক্তে দীর্ঘ অপেক্ষা
কক্সবাজারে নেই ডিএনএ ল্যাব, ১০ মরদেহ শনাক্তে দীর্ঘ অপেক্ষা
‘সময়মতো হাসপাতালে না এলে চিকিৎসকদের শোকজ করা হবে’
‘সময়মতো হাসপাতালে না এলে চিকিৎসকদের শোকজ করা হবে’
বিনোদন বিভাগের সর্বশেষ
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?