ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির

বিনোদন রিপোর্ট
০৪ জুলাই ২০২৬, ১৬:০৩আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৬:০৩

বিচ্ছেদের কয়েক মাসের ব্যবধানে জীবনের মোড় ঘুরিয়ে দিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। একদিকে গোপনে বিয়ে, অন্যদিকে প্রথম সন্তানের আগমনের সুখবর—সব মিলিয়ে নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন এই অভিনেত্রী।

চলতি বছরের মার্চের শেষ দিকে আবু সাইয়িদ রানার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানিয়েছিলেন মৌসুমী হামিদ। তখনই তিনি জানান, বছরের শুরুতেই তাঁদের আলাদা হয়ে যাওয়া সম্পন্ন হয়েছে। সেই ঘটনার কয়েক মাস পরই ব্যক্তিগত জীবনে একেবারে নতুন চমক নিয়ে হাজির হলেন তিনি।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি আয়োজনে অংশ নেন মৌসুমী হামিদ। সেখানেই প্রথমবারের মতো প্রকাশ্যে ধরা পড়ে তাঁর বেবিবাম্প। উপস্থিত ছিলেন তাঁর স্বামী আবদুল ওয়াদুদ সজীবও।

অনুষ্ঠানেই অভিনেত্রী জানান, এতদিন বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিতই। একই সঙ্গে বিয়ে ও মাতৃত্বের খবর একসঙ্গে জানিয়ে সবাইকে চমকে দিতে চেয়েছিলেন তিনি। জীবনের এই নতুন অধ্যায়ে ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন মৌসুমী।

বিয়ের প্রসঙ্গে তিনি জানান, আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। প্রায় ১৪ বছরের বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। সেই বন্ধুত্ব থেকেই গড়ে ওঠে দাম্পত্য সম্পর্ক।

মৌসুমী বলেন, “আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।”

উল্লেখ্য, কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে তাঁর মা হওয়ার গুঞ্জন চলছিল। অবশেষে নিজেই সামনে এসে বিয়ে ও মাতৃত্বের খবর নিশ্চিত করলেন এই অভিনেত্রী।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
বিয়ে করলেন টেইলর সুইফট, কী ছিল জমকালো আয়োজনে?
বিয়ে করলেন টেইলর সুইফট, কী ছিল জমকালো আয়োজনে?
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা
অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা
বিশ্বজুড়ে মুক্তির পথে প্রবাসী বাংলাদেশি নির্মাতা আরমান আলীর ‘শেডস অব স্যাডনেস’
বিশ্বজুড়ে মুক্তির পথে প্রবাসী বাংলাদেশি নির্মাতা আরমান আলীর ‘শেডস অব স্যাডনেস’