আইয়ুব বাচ্চুর এক শোতে লাঠিচার্জ করেছিল পুলিশ, কী ছিল কারণ

বিনোদন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৬, ১৮:৫৭ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৮:৫৭

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর শো মানেই ছিল দর্শকের উম্মাদনা। নব্বইয়ের দশক থেকে তিনি দর্শকের মধ্যে দারুণ জনপ্রিয় ছিলেন। তবে ক্যারিয়ারের শুরু থেকেই নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই তাকে এগিয়ে যেতে হয়েছে। বিভিন্ন সময় অনেকই এবিকে ফাঁসাতেও চেয়েছেন। ১৯৯২ বা ৯৩ সালে প্রতিপক্ষ ব্যান্ডের ষড়যন্ত্রের কারণে তার শো বন্ধ করতে হয়েছে।

১৯৯২-এর শেষের দিকে অথবা ১৯৯৩ এর শুরুর দিকে শিশু একাডেমির একটি শোতে ছিল এলআরবি এবং আরেকটি ব্যান্ড। যথারীতি প্রথম ব্যান্ডের শো শেষ। এলআরবি শো শুরু করার একটু পরেই হঠাৎ চার-পাঁচজন পুলিশ স্টেজে উঠে এবিকে ঘিরে ধরে টানাটানি শুরু করে। এমন পরিস্থিতি দেখে ব্যান্ডের অন্য তিনজন ভয়ে পেয়ে যান।

এ ঘটনাটির সময় উপস্থিত ছিলেন এবির বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকার বাপ্পি খান। গত বছর ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, ‘পুলিশের টানাটানিতে ততক্ষণে বাচ্চু ভাইয়ের শার্ট ছিঁড়ে গেছে। সেদিন আমার পাশে ছিল মির্জা; মিউজিশিয়ান ও সাউন্ড ইঞ্জিনিয়ার। আমরা দুজন লাফ দিয়ে স্টেজে উঠে গেলাম। আমরা দুজন বাচ্চু ভাইকে সামনে-পিছে জড়িয়ে ধরলাম।’

তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যরা ক্ষেপে আমাদের লাঠি দিয়ে আঘাত করে। আমি চিৎকার করছিলাম, আপনারা কী করছেন? কাকে ধরে টানছেন? গান থামালেন কেন? ইত্যাদি ইত্যাদি।’

বাপ্পি বলেন, ‘সবাইকে সার্চ করে হল থেকে লোক সব বের করে দিল, কনসার্ট পণ্ড। পুলিশের সঙ্গে আলোচনায় জানা গেলো যে আমাদের গানের জগতের কেউ খবর দিয়েছে যে বাচ্চু ভাই নাকি সন্ত্রাসীদের শেলটার দেয়। আর এই কনসার্টেও নাকি অস্ত্রসহ কেউ কেউ আছে। এজন্য তারা বাচ্চু ভাইয়ের শোতে সার্চ করার নির্দেশ পেয়েছে।’

পোস্টে বাপ্পি জানান, পরের দিন রমনা থানায় গেলে ওসি বাচ্চু ভাইয়ের কাছে ক্ষমা চাইলেন। দুজন কনস্টেবলকে ডেকে মাফ চাইতে বললেন।

পুলিশ সে সময় তাদের জানান, কোনও এক ব্যান্ডের লোকেরা টাকা দিয়ে এই কাজ করিয়েছে। তবে এবি সে সময় বাপ্পিকে প্রমিজ করান, ওই ব্যান্ডের নাম যেন কখনও কোথাও না বলা হয়।

আজ আইয়ুব বাচ্চুর মৃত্যুদিন। ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ থেমে যায় তার জীবনের পথচলা। এর মধ্যে পেরিয়ে গেছে আট বছর। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম আইয়ুব বাচ্চুর।

/এনআই/ইউএস/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আইয়ুব বাচ্চুর এক শোতে লাঠিচার্জ করেছিল পুলিশ, কী ছিল কারণ
আইয়ুব বাচ্চুর এক শোতে লাঠিচার্জ করেছিল পুলিশ, কী ছিল কারণ
৪ হাজার কোটি বাজেটের সিনেমায় সাই পল্লবী, কোন চরিত্রে অভিনেত্রী
৪ হাজার কোটি বাজেটের সিনেমায় সাই পল্লবী, কোন চরিত্রে অভিনেত্রী
স্বামী আদিত্য ধরের ছবিতে ক্যামিওতে ইয়ামি, পারিশ্রমিক কত
স্বামী আদিত্য ধরের ছবিতে ক্যামিওতে ইয়ামি, পারিশ্রমিক কত
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা