কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

বিনোদন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের। সেখানে দাবি করা হয়েছে, অনন্ত আম্বানি নাকি তাকে চুপ থাকতে বলেছিলেন। সেই দাবিকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে উল্লেখ করেছেন অভিনেতার আইনজীবী।

এর মধ্যে সেই কনটেন্ট ক্রিয়েটরকে গত ২৩ নভেম্বর আইনি নোটিশ পাঠান শাহরুখ খান।

শাহরুখের সেই ভিডিওটি সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানের। সেখানে সদ্‌গুরুর সঙ্গে কথা বলতে দেখা যায় অনন্তকে। পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ। ভিডিওতে দেখা যায়, নিজেদের কথোপকথনের মাঝে অনন্ত নিজের ঠোঁটের কাছে আঙুল তুলে শাহরুখকে কিছু বলতে চাইছেন।

সেই অঙ্গভঙ্গিকেই অনেকে অভিনেতাকে চুপ থাকতে বলার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন। ভিডিওটি ঘিরে শুরু হয় তুমুল আলোচনা।

কেউ অনন্তের আচরণের সমালোচনা করেছেন, কেউ আবার ঘটনাটিকে বন্ধুত্বপূর্ণ ও মজার ছলে হওয়া কথাবার্তা বলে ব্যাখ্যা করেছেন।

এই ভিডিওকে কেন্দ্র করেই সমাজমাধ্যমে একটি রিল তৈরি করেন কন্টেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মা। সেই রিলে অনন্তের আচরণ নিয়ে মন্তব্য করা হয়। এ বার সেই রিলের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নিলেন শাহরুখ।

বলিউড বাদশার আইনজীবীর দাবি, ভিডিওতে করা অভিযোগের কোনও নির্ভরযোগ্য ভিত্তি নেই। এ ধরনের বক্তব্য অভিনেতার সম্মান, ভাবমূর্তি এবং মর্যাদার ক্ষতি করতে পারে। অবিলম্বে বিতর্কিত রিলটি মুছে ফেলতে বলা হয়েছে নোটিশে। অন্যথায় আইনি পথে হাঁটা হবে বলেও জানানো হয়েছে।

/এনআইএ/আইএএম/
সম্পর্কিত
রিঙ্কুর বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন শাহরুখ-মোদি!
রিঙ্কুর বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন শাহরুখ-মোদি!
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ
শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ
সর্বকালের ১০০ সেরা তারকার তালিকায় শাহরুখ কত নম্বরে
সর্বকালের ১০০ সেরা তারকার তালিকায় শাহরুখ কত নম্বরে
বিনোদন বিভাগের সর্বশেষ
নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
‘নটি’ বনাম ‘ন্যাস্টি’, জেনিফার অ্যানিস্টন-জেনার সিনেমার নাম নিয়ে দ্বন্দ্ব
‘নটি’ বনাম ‘ন্যাস্টি’, জেনিফার অ্যানিস্টন-জেনার সিনেমার নাম নিয়ে দ্বন্দ্ব
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ