ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!

বিনোদন ডেস্ক
২৮ মে ২০২৫, ১৮:৪৩আপডেট : ২৮ মে ২০২৫, ১৯:৩১

কানে এ বছরেই প্রথমবারের মতো অভিষেক হয়েছে আলিয়া ভাটের। পোশাক আর সাজসজ্জায় বেশ হইচই ফেলে দিয়েছেন ভাটকন্যা। লরিয়েল প্যারিসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে লাল গালিচায় হেঁটে তার প্রতিটি লুকের প্রশংসা পেয়েছেন। এমনকি, গুচির ডিজাইনের শাড়িতে রীতিমতো ঝলমল করছিলেন তিনি।

ফিল্ম ফেস্টিভ্যালে ব্রুট ইন্ডিয়ার সঙ্গে এক আলাপচারিতায়, আলিয়া মালয়ালম অভিনেতা ফাহাদ ফাসিলের অভিনয়ের প্রশংসা করেন। এমনকি এই অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন তিনি। আলিয়া ভাট

আলিয়া বলেন, ‘ফাহাদ ফাসিল এমন একজন অভিনেতা, যার অভিনয় আমি সত্যি অনেক পছন্দ করি। তিনি একজন অসাধারণ অভিনেতা। আমার মনে হয় ‘আভেশাম’ আমার প্রিয় ছবিগুলোর মধ্যে একটি ছিল এবং তিনি সত্যিই এই সিনেমায় অসাধারণ ছিলেন। আমি একদিন তার সঙ্গে কাজ করতে চাই।’

এছাড়াও আলিয়া মালয়ালম অভিনেতা রোশন ম্যাথিউর প্রশংসা করেন। ২০২২  সালে ‘ডার্লিংস’ ছবিতে তারা একসঙ্গে কাজ করেছিলেন।

আলিয়া বলেন, “ডার্লিংস’-এ রোশন ম্যাথিউর সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল, যিনি একজন দুর্দান্ত অভিনেতা। এমনকি তিনি এখন হিন্দি সিনেমাতেও দুর্দান্ত কাজ করছেন।’ আলিয়া ভাট বলা প্রয়োজন, আলিয়া বর্তমানে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমায় তাকে দেখা যাবে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে।

সূত্র: এনডিটিভি   

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
‘ব্রহ্মাস্ত্র ২’-এ ফিরছেন আলিয়া, কমছে চরিত্রের ব্যাপ্তি
‘ব্রহ্মাস্ত্র ২’-এ ফিরছেন আলিয়া, কমছে চরিত্রের ব্যাপ্তি
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
অ্যাকশন চরিত্রে নিজেকে গড়তে যা করতেন আলিয়া ভাট
অ্যাকশন চরিত্রে নিজেকে গড়তে যা করতেন আলিয়া ভাট
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ