অ্যাটলির সিনেমা দিয়ে ফিরছেন দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক
০৮ জুন ২০২৫, ১৭:৫৮আপডেট : ০৮ জুন ২০২৫, ১৮:০৪

মা হওয়ার পর কাজ থেকে বিরতি নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। আবার কাজে ফিরেছেন তিনি, তবে নির্দিষ্ট গণ্ডীর মধ্যে। এমনকি সম্প্রতি ৮ ঘণ্টার বেশি শুটিং না করার শর্তে বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এই অভিনেত্রী।

যে শর্তের কারণে সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন সিনেমা ‘স্পিরিট’ থেকে বাদ পড়েন দীপিকা। সেই সিনেমায় দীপিকার বদলে সন্দীপ নিয়েছেন তৃপ্তি দিমরিকে। এরপর নাগ অশ্বিনের ‘কল্কি’র সিক্যুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি, শোনা যাচ্ছে এমনটাও। দীপিকা পাড়ুকোন তবে এবার দীপিকার ভক্তদের জন্য সুখবর। দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। যে সিনেমাটি নির্মাণ করবেন অ্যাটলি। সিনেমার নাম ‘AA22xA6’। 

অ্যাটলির সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধবেন দীপিকা, এই গুঞ্জন ছিল আগেই। তবে গুঞ্জনকে সত্যি করলো প্রযোজনা সংস্থার ঘোষণা।

৭ জুন প্রযোজনা সংস্থা ‘সান পিকচার্স’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিও যেন গুঞ্জনে সিলমোহর দিয়েছে। এছাড়া টিমের পক্ষ থেকেও দীপিকা পাড়ুকোনের লুক প্রকাশ্যে আনা হয়েছে ৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sun Pictures (@sunpictures)

এটাও জানা গেছে, এই সিনেমায় আরও যুক্ত হতে পারেন মৃণাল ঠাকুর, জাহ্নবী কাপুর।

এপ্রিলের শুরুতে আল্লুর জন্মদিনে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল। তবে এই প্রজেক্টে আল্লুর বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা নিয়ে নানা চর্চা তৈরি হয়েছিল। বহু আলোচনা, অনুমানের পর অবশেষে স্পষ্ট হলো বিষয়টি।

বলা প্রয়োজন, মা হওয়ার আগে ২০২৩ সালে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় শেষ বার দেখা গিয়েছিল দীপিকাকে। তবে, মাঝের ২ বছর পর্দা থেকে বিরতি নেওয়ার পর সেই অ্যাটলির হাত ধরেই প্রত্যাবর্তন হচ্ছে বলিউড মাস্তানির। দীপিকা পাড়ুকোন

তথ্যানুসারে, এটি হতে যাচ্ছে ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা। এই সিনেমায় একইসঙ্গে থাকবে অ্যাকশন এবং সাইন্স ফিকশন। হলিউডের প্রখ্যাত ভিএফএক্স প্রতিষ্ঠান এর জন্য কাজ করবে। আল্লু অর্জুনকে এই সিনেমায় দ্বৈত ভূমিকায় দেখা যাবে ৷

দীপিকা ছাড়াও এতে আরও তিন থেকে পাঁচজন প্রধান অভিনেত্রী থাকবেন বলে জানা গেছে। 

সূত্র: এনডিটিভি

/সিবি/
সম্পর্কিত
ফিরছেন দীপিকা…
ফিরছেন দীপিকা…
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
দীপিকাকে ‘অ্যানিমেল’ নির্মাতার কটাক্ষ
দীপিকাকে ‘অ্যানিমেল’ নির্মাতার কটাক্ষ
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
বিনোদন বিভাগের সর্বশেষ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা