দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ

বিনোদন ডেস্ক
২২ জুলাই ২০২৬, ১৪:২২আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৪:২২

দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর দিল্লি পুলিশের লাঠিচার্জের একদিন পর ভিডিও বার্তায় এ ঘটনার প্রতিক্রিয়া জানান তিনি।

মঙ্গলবার গভীর রাতে ককরোচ জনতা পার্টির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা বলেন, ‘‘যদি একজন অজ্ঞ ব্যক্তি এই দেশের নেতৃত্ব দেয়, তাহলে সে চাইবে পুরো দেশও তার মতো অজ্ঞ, অবিবেচক, অযোগ্য ও নির্মম হয়ে উঠুক।”

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের প্রসঙ্গে শাহ আরও বলেন, ‘‘এই মুহূর্তে আমি খুব মর্মাহত। আমাদের সন্তানদের সঙ্গে যেভাবে নির্যাতন করা হচ্ছে, তা দেখে আমি রাগে ফুঁসছি। এসব গুন্ডাদের দেখে আমার যুক্তরাষ্ট্রের আইসিই এজেন্টদের কথা মনে পড়ে। যাদের মুখে মুখোশ, হাতে লাঠি।”

তার ভাষ্য, ‘‘এটাও মনে রাখুন, একদিন আপনাদেরও নিজেদের কাজের পরিণতির মুখোমুখি হতে হবে।’’

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘‘আমি তরুণ-তরুণীকে বলতে চাই, তোমরা সাহস হারিও না। অনেক মানুষের সহানুভূতি তোমাদের সঙ্গে আছে। অনেক মানুষ তোমাদের পাশে রয়েছে। তোমরা লড়াই চালিয়ে যাও। আমাদের দেশের তরুণ প্রজন্মের ওপর আমার সব সময়ই আস্থা ছিল। এখন সেই আস্থা আরও দৃঢ় হয়েছে। তোমরা তোমাদের ন্যায্য লড়াই চালিয়ে যাও। আমরা তোমাদের সঙ্গেই আছি।’’

/এনআই/আরকে/
সম্পর্কিত
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
বিনোদন বিভাগের সর্বশেষ
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ