শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান

বিনোদন ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১০:৪৩আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১০:৪৩

রাজধানীতে চলমান ককরোচ জনতা পার্টির (সিজিপি) আন্দোলনের প্রতি এবার সমর্থন জানালেন বলিউড সুপারস্টার সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের প্রশংসা করার পাশাপাশি এ ইস্যু নিয়ে কোনও ধরনের রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২২ জুলাই) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ‘শান্তিপূর্ণভাবে’ আন্দোলনে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রশংসা করেন সালমান খান। একই সঙ্গে শিক্ষার্থীদের ‘সাহসী ও বীর’ বলে অভিহিত করেন তিনি।

নিজের স্কুলজীবনের একটি পুরনো ও ঝাপসা ছবি শেয়ার করে ৬০ বছর বয়সী এই অভিনেতা লেখেন, প্রশ্ন ফাঁস অত্যন্ত মারাত্মক একটি বিষয়।

ইনস্টাগ্রাম পোস্টে সালমান লেখেন, এই বিষয়টি মূলত শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার মধ্যকার ব্যাপার, তাই এটিকে রাজনৈতিকভাবে হাইজ্যাক বা কুক্ষিগত করা উচিত নয়। এর সমস্ত কৃতিত্ব কেবল আমাদের দেশের শিক্ষার্থীদেরই দেওয়া উচিত। 

তিনি আরও লেখেন, আমি নিশ্চিত যে সরকারও তাদের পূর্ণ সমর্থন দেবে এবং শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এতে উভয় পক্ষেরই জয় হবে। একটি ইতিবাচক সিদ্ধান্তের আশা ও প্রার্থনা করছি। যারা শিক্ষিত হতে চায়, তাদের সবাইকে ঈশ্বর মঙ্গল করুন।

নিজের পোস্টের শেষাংশে সালমান খান আশা প্রকাশ করে লেখেন, দেশের শিক্ষাব্যবস্থা যেন একটি ‘ফ্যাশন ট্রেন্ডে’ পরিণত হয়, যাতে বিদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়াশোনা করতে আসে।

এর আগে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখের মতো তারকারাও প্রকাশ্যে এই আন্দোলনের সমর্থনে এগিয়ে আসেন এবং দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানান।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
যন্তর মন্তরে সিজিপির অবস্থান অব্যাহত, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়
যন্তর মন্তরে সিজিপির অবস্থান অব্যাহত, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৬)
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের