সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১৭:১৭আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৭:১৭

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে চলমান শিক্ষার্থী আন্দোলনে এবার সমর্থন জানিয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। সালমান খান ও আর মাধবানের পর এই তালিকায় যুক্ত হলেন তিনিও। একটি সুষ্ঠু ও স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে সোচ্চার হওয়া শিক্ষার্থীদের সাহস ও দৃঢ় সংকল্পের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন নোট প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে আন্দোলনের ওপর আলোকপাত করে আলিয়া লিখেছেন, গত কয়েকটা দিন আমার হৃদয় ভেঙেছে, আবার নতুন করে আশার আলো জ্বালিয়ে তা জোড়াও লেগেছে।

তিনি আরও বলেন, নিজের দাবিতে অটল থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি করে স্বপ্ন, পুরো পরিবারের আশা এবং অগণিত ত্যাগের গল্প। তারা কেবল নিজেদের প্রতিনিধিত্ব করছে না, তাদের পাশে থাকা প্রতিটি মানুষ এবং তাদের পর যারা আসবে, তাদের জন্যও একটি সুন্দর পথ তৈরি করছে।

শিক্ষার্থীদের এই লড়াই থেকে সমাজকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওদের সাহস আমাকে অভিভূত করেছে। ওদের এই সংকল্প যেন আমাদের সবার সামনে একটি আয়না ধরে বলছে, আমরা কি সত্যিই সেই তরুণদের কথা শুনছি, যারা আগামীতে এই দেশের দায়িত্ব নেবে? শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের দ্বারা তৈরি এই ভবিষ্যৎ ওদেরই।

আলিয়ার এই প্রতিক্রিয়া এলো সালমান খানের দেওয়া সোশ্যাল মিডিয়া বার্তার পরদিন। আন্দোলনে সহিংসতার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সালমান লিখেছিলেন, এটি অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন ছিল, এটি যে সহিংস রূপ নিলো তা দেখে খুব খারাপ লাগছে। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য আমার খারাপ লাগছে। প্রশ্ন ফাঁস খুব গুরুতর একটি সমস্যা। আমাদের দেশের সন্তানেরা যে এক হয়ে একটি ভালো শিক্ষা ব্যবস্থার দাবি জানাচ্ছে এবং অভিভাবকেরা তাদের সমর্থন দিচ্ছেন, তা দেখে আনন্দিত।

শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করে সালমান আরও লিখেন, নিজেদের ভবিষ্যৎ ও একটি শিক্ষিত ভারত গড়ার লক্ষ্যে কষ্ট করে পড়াশোনা করার বিষয়ে তাদের এই নিষ্ঠা ও মনোযোগকে আমি সত্যিই সাধুবাদ জানাই। এই আন্দোলন ও প্রতিবাদ সঠিক পথেই এগোচ্ছিল এবং তারা তা শান্তিপূর্ণভাবেই করছিল। খুব সাহসী ও অনুপ্রেরণাদায়ক। শিক্ষানুরাগী এই প্রজন্ম একদিন ভারতকে গর্বিত করবে।

এর আগে চলচ্চিত্র অঙ্গনের একাধিক ব্যক্তিত্ব আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে সমর্থন জানিয়েছেন। আর মাধবান, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, ইমরান খান, অভয় দেওল, সোনাক্ষী সিনহা, হৃতিক রোশন এবং রিতেশ দেশমুখের মতো তারকারা ইতোমধ্যেই শিক্ষার্থীদের এই দাবির পক্ষে কথা বলেছেন।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
‘মাদক দিয়ে ফাঁসিয়ে দেবো’, আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশ সদস্যের হুমকি
‘মাদক দিয়ে ফাঁসিয়ে দেবো’, আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশ সদস্যের হুমকি
যন্তর মন্তর যেভাবে হয়ে উঠলো দিল্লির জনপ্রিয় বিক্ষোভস্থল
যন্তর মন্তর যেভাবে হয়ে উঠলো দিল্লির জনপ্রিয় বিক্ষোভস্থল
চারবার আলোচনার প্রস্তাব সরকারের, প্রত্যাখ্যান সিজেপির
চারবার আলোচনার প্রস্তাব সরকারের, প্রত্যাখ্যান সিজেপির
সিজেপির পদযাত্রায় সহিংসতার শুনানিতে রাজি দিল্লি হাইকোর্ট
সিজেপির পদযাত্রায় সহিংসতার শুনানিতে রাজি দিল্লি হাইকোর্ট
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড