অনলাইনে নারীদের গালিগালাজ,  ক্ষুব্ধ শ্বেতা তিওয়ারি

বিনোদন ডেস্ক 
২১ আগস্ট ২০২৬, ০৮:০৮আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:২৫

বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারি অনলাইনে মারাঠি সম্প্রদায়ের কিছু মানুষ ও রাজ ঠাকরের সমর্থকদের কাছ থেকে গালিগালাজ পাওয়ার অভিযোগ করেছেন। 

ইনস্টাগ্রাম স্টোরিতে শ্বেতা লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের অত্যন্ত অবমাননাকর ভাষা ব্যবহারের ঘটনা উদ্বেগজনক এবং দুঃখজনকভাবে  খুবই সাধারণ হয়ে উঠেছে।

তিনি বলেন, ‘যে কোনও বয়স, পেশা বা পরিচয়ের নারীকে অনলাইনে পুরুষেরা অপমানজনক শব্দে আক্রমণ করতে পারেন। তার কাছে আরও বিস্ময়কর বিষয় হলো, এসব ব্যক্তির অনেকেই শিক্ষিত এবং সম্মানিত পরিবারের সদস্য। তাদের স্ত্রী, মা, কন্যা ও বোন থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি অত্যন্ত অবমাননাকর ভাষা ব্যবহারে তারা দ্বিধা করেন না।’

এরপর শ্বেতা যেসব অ্যাকাউন্ট থেকে গালিগালাজ পেয়েছেন, সেগুলোর স্ক্রিনশটও শেয়ার করেন।

অন্য এক পোস্টে তিনি লেখেন,  ‘একজন নারীকে এভাবে কথা বলার পর এসব মানুষ কীভাবে পরিবারের কাছে ফিরে যান?  তাদের একজন রাজ ঠাকরে বা তার দলের সমর্থক বলেও জানান তিনি।’

শ্বেতা আরও জানান, তিনি সারা জীবন মহারাষ্ট্রে বেড়ে উঠেছেন। তার বাবাও মুম্বাইয়ে বড় হয়েছেন। ছোটবেলা থেকেই মারাঠি সংস্কৃতির প্রতি গর্ব ও নারীর প্রতি সম্মান দেখার অভিজ্ঞতা হয়েছে তার।

তিনি প্রশ্ন করেন, যারা নিজেদের গর্বিত মারাঠি মানুষ হিসেবে পরিচয় দেন, তারা যদি নারীদের ব্যক্তিগত বার্তায় গিয়ে এভাবে গালিগালাজ করেন, তাহলে মারাঠি মানুষ হওয়ার অর্থ কি এটাই?

রাজ ঠাকরেকে উদ্দেশ্য করে শ্বেতা বলেন, ‘তার সমর্থকেরা যদি এ ধরনের আচরণ করেন, তাহলে তিনি জানতে চান—এ আচরণকে রাজ ঠাকরে গ্রহণযোগ্য মনে করেন কি না।’

শ্বেতা বলেন, ‘শুধু মারাঠি ভাষায় কথা বলা, নিজেকে মারাঠি মানুষ দাবি করা কিংবা মহারাষ্ট্রকে ভালোবাসার কথা বলাই যথেষ্ট নয়। কোনও নারীকে না চিনলেও তার সম্মান নষ্ট হয় না। মতের অমিল, অপছন্দ বা ব্যক্তিগত ক্ষোভের কারণে কোনও নারীকে অপমান করার অধিকার কারও নেই।

তিনি বলেন, ‘নারীদের সম্মান করতে হবে—শুধু নিজের পছন্দের নারীকে নয়, সব নারীকে।’

প্রসঙ্গত, শ্বেতা তিওয়ারিকে বর্তমানে ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজনে দেখা যাচ্ছে

/এনআই/
সম্পর্কিত
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়ার সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়ার সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২
উপসর্গ মিললেই ওষুধ নয়, ইন্টারনেট দেখে চিকিৎসা নিতে যেসব সাবধানতা অবলম্বন করবেন
উপসর্গ মিললেই ওষুধ নয়, ইন্টারনেট দেখে চিকিৎসা নিতে যেসব সাবধানতা অবলম্বন করবেন
এক বছরে ২ হাজার ভুয়া অর্ডার করে গ্রেফতার তরুণী
এক বছরে ২ হাজার ভুয়া অর্ডার করে গ্রেফতার তরুণী
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএনসিসিতে ‘অনলাইন রিপোর্টিং’ চালু
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএনসিসিতে ‘অনলাইন রিপোর্টিং’ চালু
বিনোদন বিভাগের সর্বশেষ
চা-শিল্পীদের শিকড়ের গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মুল্লুক’
চা-শিল্পীদের শিকড়ের গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মুল্লুক’
ইতালিতে জেমসকে জরিমানা, ম্যানেজারের দাবি ভিন্ন
ইতালিতে জেমসকে জরিমানা, ম্যানেজারের দাবি ভিন্ন
সালমানের ব্যক্তিস্বত্ব লঙ্ঘনের অভিযোগ: ‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ
সালমানের ব্যক্তিস্বত্ব লঙ্ঘনের অভিযোগ: ‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ
পারিবারিক আদালতে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
পারিবারিক আদালতে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
চিত্রনাট্যের পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন
চিত্রনাট্যের পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন