অসুস্থ ইমরান হাশমি, বাতিল হলো শো

বিনোদন ডেস্ক
২৯ আগস্ট ২০২৬, ১৭:৩৫আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৭:৩৫

বক্স অফিসে সদ্যমুক্তিপ্রাপ্ত ‘আওয়ারাপন ২’র সাফল্যে মেতে ওঠার মধ্যেই হঠাৎ দুঃসংবাদ দিলেন বলিউডের ‘হিটম্যান’ ইমরান হাশমি। ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। আচমকা শারীরিক অসুস্থতার কারণে বাতিল করতে হয়েছে তার বেঙ্গালুরুর বিশেষ শো।

ইমরান হাশমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুস্থতার বিষয়টি জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, ‘হ্যালো বেঙ্গালুরুর বাসিন্দারা, আমার স্বাস্থ্যের অবস্থা একদম ভালো নেই। দুর্ভাগ্যবশত আমি বেঙ্গালুরুর শোয়ে উপস্থিত হতে পারবো না। কিন্তু এটি শেষ হয়নি, শুধু স্থগিত হয়েছে। আমি ১২ সেপ্টেম্বর (শনিবার) আপনাদের সাথে সানবার্ন ইউনিয়নে সাক্ষাৎ করবো। আপনারা নতুন তারিখের জন্য টিকিট ব্যবহার করতে পারবেন। আপনাদের সঙ্গে দেখা করতে আমি অপেক্ষা করছি।’

এরই মধ্যে ইমরান হাশমির পরীক্ষার রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তার ইনফ্লুয়েঞ্জা এবং সোয়াইন ফ্লুর পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট অনুযায়ী, চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রাম ও সময়মতো ঔষধ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সূত্রের খবর, সম্প্রতি নিজের পরবর্তী একটি প্রজেক্টের শুটিংয়ের কাজে রাঁচিতে গিয়েছিলেন ইমরান। সেখান থেকে ফিরে আসার পরেই জ্বর এবং শারীরিক অস্বস্তি শুরু হয় তার। শুক্রবার রক্ত পরীক্ষায় চিকিৎসকরা অসুস্থতা নিশ্চিত করেন।

ইমরান হাশমিকে আগামীতে দেখা যাবে আদিত্য দত্ত পরিচালিত হাই-অ্যাকশন ছবি ‘গানমাস্টার জি৯’সিনেমায়। আগামী ২৭ নভেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

/এনআই/
সম্পর্কিত
মুগদা হাসপাতালে ধারণ ক্ষমতার তিন গুণ ডেঙ্গু রোগীর চাপ
মুগদা হাসপাতালে ধারণ ক্ষমতার তিন গুণ ডেঙ্গু রোগীর চাপ
সরকারি হাসপাতালে রোগী রেখে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, ঘেরাও করেছে স্থানীয় জনতা
সরকারি হাসপাতালে রোগী রেখে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, ঘেরাও করেছে স্থানীয় জনতা
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
বিনোদন বিভাগের সর্বশেষ
আইনি বিপাকে সেলেনা গোমেজ: বিজ্ঞাপনের প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকার জালিয়াতি? 
আইনি বিপাকে সেলেনা গোমেজ: বিজ্ঞাপনের প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকার জালিয়াতি? 
স্বজনপ্রীতি ও নোংরা রাজনীতির অভিযোগ, বলিউড ছাড়ার ঘোষণা আমাল মালিকের 
স্বজনপ্রীতি ও নোংরা রাজনীতির অভিযোগ, বলিউড ছাড়ার ঘোষণা আমাল মালিকের 
স্ত্রী জয়া বচ্চনের বকুনি থেকে বাঁচতে কী করেন অমিতাভ, ফাঁস করলেন বিগ বি
স্ত্রী জয়া বচ্চনের বকুনি থেকে বাঁচতে কী করেন অমিতাভ, ফাঁস করলেন বিগ বি
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
এবার জেল থেকে নোরাকে সুকেশের চিঠি, উঠে এলো জ্যাকুলিনের প্রসঙ্গও
এবার জেল থেকে নোরাকে সুকেশের চিঠি, উঠে এলো জ্যাকুলিনের প্রসঙ্গও