এক সিনেমায় ভাগ্যের চাকা খুলেছে ‘সাইয়ারা’ নায়িকার

বিনোদন ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৬

গত বছর অভিষেকেই ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে বহু পুরুষের হৃদয়ে ঝড় তুলেছিলেন বলিউড অভিনেত্রী অনীত পড্ডা। বলিউডের গৎ বাঁধা অভিনেত্রীদের তুলনায় অনেকটা আলাদা তিনি । দর্শকদের মতে, একই ধরনের মুখের ভিড়ে অনীত অন্যরকম । বলা চলে, মাত্র এই একটি সিনেমাতেই তার ভাগ্যের চাকা খুলে গেছে ।

এর মধ্যে তিনি বলিউডের দামি নির্মাতাদের নজরে পড়েছেন। খ্যাতিমান পরিচালক ও প্রযোজক সঞ্জয় লীলা বানসালিও তাকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

‘সাইয়ারা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সঞ্জয় অনীতকে বেছে নিয়েছেন তার নতুন সিনেমার জন্য। যেটি নির্মিত হচ্ছে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের গল্প নিয়ে।

তবে অনিত মধুবালার বায়োপিকের আগেই শুরু করেছেন ‘শক্তিশালিনী’ সিনেমার শুটিং। হরর-কমিডি গল্পের এই সিনেমাটি পরিচালনায় আদিত্য সরপোতদার।

এদিকে ১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার ‘হুঙ্কার: দ্য রোর’ সিরিজের টিজার।  সম্প্রতি প্রকাশ্যে এসেছে কাস্টদের ফার্স্ট লুক পোস্টারও। যেখানে উল্লেখ করা হয়েছে সিরিজটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্মাণ করা হয়েছে, অর্থাৎ ১৮ বছরের কম বয়সীদের জন্য এটি উপযুক্ত নয়।

সিনেমার পাশাপাশি ওটিটি দুনিয়ায় পা রেখেও অনীত এখন বেশ আলোচনায় আছেন। 

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এক সিনেমায় ভাগ্যের চাকা খুলেছে ‘সাইয়ারা’ নায়িকার
এক সিনেমায় ভাগ্যের চাকা খুলেছে ‘সাইয়ারা’ নায়িকার
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে
সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে
পপির ‘বিতর্কিত মন্তব্যে’ ওমর সানীর আপত্তি, জানালেন ভিন্ন কথা
পপির ‘বিতর্কিত মন্তব্যে’ ওমর সানীর আপত্তি, জানালেন ভিন্ন কথা
মেজাজ হারালেন কারিনা, পাপারাজ্জিরা বলছেন ‘জয়া বচ্চনের বোন’
মেজাজ হারালেন কারিনা, পাপারাজ্জিরা বলছেন ‘জয়া বচ্চনের বোন’