আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি

বিনোদন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১২

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে বড়সডড় চুরি হয়েছে। গৃহপরিচারিকার বিরুদ্ধে কয়েক লাখ টাকার গয়না চুরির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিনেত্রীর তরফে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে চুরি যাওয়া গয়না উদ্ধারের তদন্তে নেমেছে পুলিশ।

অভিযোগ, প্রায় পাঁচ-ছয় মাস ধরেই ওই পরিচারিকাকে চুরির কথা স্বীকার করে গয়না ফেরত দেওয়ার জন্যেও বলেছিলেন।

পুলিশ সূত্রে খবর, মুম্বাইয়ে চার্চগেটের যে বাড়িতে আমিশা প্যাটেলের মা আশা প্যাটেল থাকেন, ওই বাড়ি থেকেই গয়না চুরি হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে ওই বাড়ি থেকে একটি হিরের বালা হারিয়ে যায়। সেসময়েই গৃহপরিচারিকা সীমাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন নায়িকার মা।

প্রায় পাঁচ-ছয় মাস ধরেই ওই পরিচারিকাকে চুরির কথা স্বীকার করে গয়না ফেরত দেওয়ার জন্যেও বলেছিলেন। কিন্তু গয়না ফেরত না পাওয়ায় মেরিন ড্রাইভ থানায় অভিযোগ দায়ের করেন আমিশার মা আশা প্যাটেল। যে বালাটি খোয়া গিয়েছে তার আনুমানিক বাজারদর বর্তমানে ৫ লক্ষ টাকা।

আশা প্যাটেলের অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করে মেরিন ড্রাইভ থানার পুলিশ। তদন্তে নেমে বীরার থেকে পরিচারিকা সীমাকে আটক করা হয়।

সীমাকে আদালতে পেশ করা হলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে চুরি যাওয়া বহুমূল্য গয়না এখনও ফেরত পাওয়া যায়নি। জানা গিয়েছে,আমিশার চার্চগেটের বাড়িতে বিগত দেড় বছর ধরে কাজ করছিলেন সীমা। অতীতে তার বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

/এনআই/
সম্পর্কিত
৪ মাসের প্রস্তুতি, ২০০ ভরি স্বর্ণ লুট: বছরে বড় দুটি ঘটনা ঘটায় তারা
৪ মাসের প্রস্তুতি, ২০০ ভরি স্বর্ণ লুট: বছরে বড় দুটি ঘটনা ঘটায় তারা
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিনোদন বিভাগের সর্বশেষ
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
‘পেইড’ রিভিউ দেখে ‘টক্সিক’ সিনেমা বিচার না করার আহ্বান ব্রিটিশ অভিনেতার
‘পেইড’ রিভিউ দেখে ‘টক্সিক’ সিনেমা বিচার না করার আহ্বান ব্রিটিশ অভিনেতার