ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?

বিনোদন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

সালটা ২০০৫। ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনেই বাজিমাত অভিজিৎ সাওয়ান্তের। গান দিয়ে সবার মন জয় করে জিতে নেন মুকুট ও এক কোটি রুপি। সে সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বিপরীতে অরিজিৎ সিং লড়ছিলেন ‘ফেম গুরুকুল’ নামে আরেক রিয়েলিটি শো-তে। মুকুট জেতাতো দূরের কথা ষষ্ঠ স্থানে শেষ করতে হয়েছিল তাকে।

সে সময়ে অভিজিৎকে নিয়ে ভারতে একটি উন্মাদনা তৈরি হয়েছিল। অনেকেই তার মধ্যে ভবিষ্যৎ দেখেছিলেন। তবে আজও গান, সুর ও টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে কাজ করলেও ‘ফেম গুরুকুলে’ ষষ্ঠ হওয়া অরিজিৎ তাকে ছাড়িয়ে গেছে সবদিক দিয়েই। সম্প্রতি ফিল্মিজ্ঞানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেছেন অভিজিৎ।

তিনি স্মরণ করেন, রিয়েলিটি শোয়ের ঠিক পরের বছরগুলোতে অরিজিতের চেয়ে তার জনপ্রিয়তা অনেকটাই বেশি ছিল। তারা দুজন প্রায় একই সময়ে আলোড়ন সৃষ্টি করে এলেও পরবর্তী সময়ে তাদের চলার পথ সম্পূর্ণ আলাদা হয়ে যায়।

তিনি বলেন, ২০০৫ সালের পর অরিজিৎ লাইমলাইট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। কমপক্ষে ১০ বছর যাকে হয়তো আশীর্বাদস্বরূপই বলা যায়— তিনি বিভিন্ন মিউজিক স্টুডিওতে বড় বড় সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। তবে গায়ক হিসেবে নয়, একজন মিউজিক প্রডিউসার ও প্রোগ্রামার হিসেবে।

অন্যদিকে ২০০৫ সালে ইন্ডিয়ান আইডল জেতার পর অভিজিৎ প্রতিটি ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন। বিজয়ী হিসেবে তিনি এক কোটি রুপি পুরষ্কার জেতেন এবং সোনির সঙ্গে একটি অ্যালবাম করার চুক্তিও পান।

অন্যদিকে, অরিজিৎ আবারও মিউজিক স্টুডিওতে ফিরে যান এবং স্পটলাইটের আড়ালে থেকে বছর পর বছর ধরে অভিজ্ঞতা অর্জন করতে থাকেন।

অভিজিৎ আরও যোগ করেন, সে একদম নতুন করে শুরু করেছিল এবং গোড়া থেকে কাজ শিখেছিল। তখন তাকে কেউই চিনতো না।

পেছনের দিনগুলোর দিকে ফিরে তাকিয়ে এই গায়ক জানান, তাদের জনপ্রিয়তার এই পার্থক্য তাদের ওপর মানসিক চাপেও তারতম্য তৈরি করেছিল। তিনি যখন ইতিমধ্যেই দর্শকদের কাছে জনপ্রিয় ও স্বীকৃত, তখন অরিজিৎ নিঃশব্দে সঙ্গীতশিল্পী ও সুরকারদের সঙ্গে কাজ করে যাচ্ছিলেন এবং গায়ক হিসেবে সুযোগের অপেক্ষা করছিলেন।

তিনি বলেন, আপনি যদি তখনকার কথা চিন্তা করে আমাদের দুই জনের তুলনা করেন, তবে আমি খুব জনপ্রিয় ছিলাম, কিন্তু সে ছিল না। তাই আমি যে ধরনের চাপের মুখোমুখি হয়েছিলাম, তার চাপ ছিল একদম আলাদা। সে ওই ১০ বছর অক্লান্ত পরিশ্রম করেছে, মিউজিশিয়ানদের সঙ্গে কাজ করেছে এবং তারপর তার প্রথম বড় ব্রেকটি পায়।

অভিজিতের মতে, ‘আশিকি ২’ ছবির মাধ্যমে অরিজিতের এই সাফল্য পাওয়াটা ছিল সঠিক সময় এবং ভাগ্যের বিষয়। যদিও অরিজিৎ আগেই ‘মার্ডার ২’ ছবিতে ‘দিল সামভাল জা জারা’ গানটি গেয়েছিলেন। তবে ‘তুম হি হো’ গানটিই তাকে রাতারাতি এক বিশাল প্লেব্যাক স্টারে পরিণত করে।

তিনি বলেন, ‘তুম হি হো- গানটিই অরিজিৎ সিংকে আজকের অরিজিৎ সিং বানিয়ে দিয়েছে। আর এমন একটি গান কোনও গায়কের ঝুলিতে আসা... পুরোটাই ছিল ভাগ্যের খেলা।’

অভিজিৎ এও বলেন, দর্শকরা প্রায়শই একজন মানুষ কতটা সফল তার ওপর ভিত্তি করে তাকে বিচার করে থাকেন, অথচ প্রতিটি শিল্পীর যাত্রা সম্পূর্ণ আলাদা।

কথা শেষ করতে গিয়ে তিনি বলেন, এটা দর্শকদের একটি বড় ভুল যে আমরা কেবল সফল ব্যক্তিরই প্রশংসা করি, আর যাদের সম্পর্কে বেশি জানি না, তাদের মধ্যে খুঁত খুঁজতে থাকি। কিন্তু বিষয়টি এমন নয়। প্রত্যেকের নিজস্ব একটি পথ রয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে কঠোর পরিশ্রম করছে এবং বাঁচার চেষ্টা করছে। তাদের মতো থাকতে দেওয়া উচিত।

/এফআর/
সম্পর্কিত
অক্টোবরে শরতের মায়ায় ভারতের ৮ অফবিট গন্তব্য
অক্টোবরে শরতের মায়ায় ভারতের ৮ অফবিট গন্তব্য
‘ভাই বন্দুক বের কর’: পুলিশ পরিচয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের লোমহর্ষক বর্ণনা
‘ভাই বন্দুক বের কর’: পুলিশ পরিচয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের লোমহর্ষক বর্ণনা
জম্মু-কাশ্মীর বিধানসভায় হট্টগোল, হাতাহাতি
জম্মু-কাশ্মীর বিধানসভায় হট্টগোল, হাতাহাতি
স্বামীকে কালো ও মোটা বলা নিষ্ঠুরতা নয়: হাইকোর্ট
স্বামীকে কালো ও মোটা বলা নিষ্ঠুরতা নয়: হাইকোর্ট
বিনোদন বিভাগের সর্বশেষ
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
‘পরিকল্পিত চক্রান্ত’, কমল রানিকে নিয়ে মুখ খুললেন গোবিন্দ
‘পরিকল্পিত চক্রান্ত’, কমল রানিকে নিয়ে মুখ খুললেন গোবিন্দ
বিয়ের ১০ বছর পর নামের পরিবর্তন মার্গট রবির
বিয়ের ১০ বছর পর নামের পরিবর্তন মার্গট রবির
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম