১৯৭৮ সালে ‘গমন’ সিনেমা দিয়ে নানা পাটেকারের অভিনয় জীবনের সূচনা। এরপর ১০০-এর মতো সিনেমাতে অভিনয় করেছেন এই বলিউড তারকা। যার অনেকগুলোই দর্শকনন্দিত। ৭৫ বছর বয়সে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের গোয়ার ফ্ল্যাটে জ্ঞান হারিয়ে মৃত্যুবরণ করেন।
তবে মৃত্যুর আগেই দুটি সিনেমায় অভিনয় করেছেন, যেগুলো রিলিজের অপেক্ষায় রয়েছে। সিনেমা দুটি হলো- ইথা ও শক্তিশালিনী।
এর মধ্যে ‘ইথা’ ডিসেম্বরের শুরুর দিকে রিলিজ হতে পারে বলে সম্ভাব্য তালিকায় রয়েছে। লক্ষ্মণ উটেকার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রানদিপ হুদা, অনন্ত জোশি ও জিশান আইয়ুবের মতো তারকারা। এটি একটি বায়োগ্রাফি সিনেমা।
আর ‘শক্তিশালিনী’ একটি হরর সিনেমা। এটি ডিসেম্বরের শেষ দিকে রিলিজ হতে পারে। যেখানে একঝাঁক তরুণ শিল্পীর সঙ্গে কাজ করেছেন নানা পাটেকার। যেখানে অনিত পাড্ডা, বিশাল জেঠো অভিনয় করেছেন।