গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

বিনোদন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১৫:৪০ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৫:৪০

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ‘ফিরসে’। ভিজ্যুয়াল মিডিয়ার জন্য লেখা সেরা গানের বিভাগে জমা দেওয়া হয়েছে সিনেমাটির গানটি। ভারতীয় সিনেমার সংগীতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে এই উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ ও বি৬২ স্টুডিওস।

অরিজিৎ সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়ে ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

প্রচারাভিযানের আওতায় সিনেমাটির সাউন্ডট্র্যাক অ্যালবামের পাশাপাশি গ্লোবাল মিউজিক, এশিয়ান পপ, সংরাইটিং, র্যাপ, ডান্স ও ইলেকট্রনিক রেকর্ডিংসহ বিভিন্ন বিভাগে কয়েকটি গান জমা দেওয়া হয়েছে। বিবেচনার জন্য জমা পড়া অন্য গানগুলোর মধ্যে রয়েছে ‘আরি আরি’, ‘জান সে গুজারতে হ্যায়’, ‘কানহাইয়া’ ও ‘জাইয়ে সজনা’।

আন্তর্জাতিক দর্শকদের কাছে সিনেমাটির সংগীতকে আরও পরিচিত করে তোলাই এই প্রচারের লক্ষ্য।

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সুর করেছেন শাশ্বত সচদেব। গানগুলোর গীতিকার ইরশাদ কামিল ও কুমার। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। আরও রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন ও অক্ষয় খান্না।

ছবিটির প্রথম কিস্তি মুক্তি পায় ২০২৫ সালের ডিসেম্বরে। এর পরের কিস্তি মুক্তি পায় ২০২৬ সালের মার্চে।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান হাশমি
শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান হাশমি
গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, এক সুটকেস নিয়ে বাড়ি ছাড়লেন সেলিনা
স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, এক সুটকেস নিয়ে বাড়ি ছাড়লেন সেলিনা
পিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকি আর কতদিন
পিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকি আর কতদিন
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা