বিয়ের পর থেকে মানবসেবায় মন দিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত ফেব্রুয়ারি মাসে রাজকীয় বিয়ের পর দেশজুড়ে বিভিন্ন মন্দিরে অন্নদান ও মিষ্টি বিতরণ করেছিলেন তিনি।
এবার চারশ’ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই এটি জানান।
অভিনেত্রীর কথায়, ‘মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় বড় কিছু করার প্রয়োজন নেই। ছোট কোনও উদ্যোগ কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।’
আগামী এক বছরের জন্য চারশ’ পরিবারের অন্নসংস্থান করবেন রাশমিকা। পোস্টে অভিনেত্রী বলেন, “আগামী একবছর প্রতি তিন মাসের ব্যবধানে ওই পরিবারগুলোর কাছে পৌঁছে যাবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। তালিকায় রয়েছে ৭৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৩ কেজি রাগি, ১০ লিটার ভোজ্যতেল, ১৫ কেজি ডাল, ২ কেজি সয়াবিন-সহ নুন, হলুদ, চিনি, লঙ্কাগুঁড়ো, হলুদ, চাপাতা। হায়দরাবাদ, মহাবুবনগর, ব্যাঙ্গালুরু, কোচি, চেন্নাই, কোডাগু, বিজয়ওয়াড়ার মতো বিভিন্ন জায়গার দুস্থ পরিবারগুলো এই পরিষেবা পাবেন।”
রাশমিকার মন্তব্য, ‘এযাবৎকাল এই কাজগুলো আমি অগোচরেই করতাম, তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানালাম, কারণ আমার থেকে অনুপ্রাণিত হয়ে যদি আরও পাঁচ জন এই কাজ করেন, তবে বহু মানুষ উপকৃত হবেন।’
অভিনেত্রী জানিয়েছেন, তার এই কাজ দেখে যদি অনুরাগীরা অন্যদের সাহায্য করতে অনুপ্রাণিত হন, তাহলেই তার এই উদ্যোগ সার্থক হবে।
রাশমিকা এই মুহূর্তে তার আসন্ন সিনেমা ‘রানাবলী’র প্রচারে ব্যস্ত।
আগাম জামিনের আর্জি খারিজ, গ্রেফতার হবেন সোহম