‘সব দায়িত্ব আমার কাঁধে’, কেন বলেলেন আনীত পাড্ডা

বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ২০:১৮ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ২০:১৮

‘সাইয়ারা’র সাফল্যের পর এবার ভিন্ন ঘরানার সিনেমা নিয়ে পর্দায় আসছেন বলিউড অভিনেত্রী আনীত পাড্ডা। ম্যাডক ফিল্মসের হরর-কমেডি সিনেমা ‘শক্তি শালিনী’তে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। ক্যারিয়ারের শুরুতেই এককভাবে একটি সিনেমার নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নায়িকা। তবে ছবির সাফল্য-ব্যর্থতার দায়িত্বও নিজের কাঁধে নিতে প্রস্তুত তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘শক্তি শালিনী’ নিয়ে নিজের ভাবনার কথা জানান আনীত। তিনি বলেন, ‘‘‘সাইয়ারা’র পর আমি এমন কিছু করতে চেয়েছিলাম। ‘শক্তি শালিনী’ একেবারেই আলাদা। এতে অ্যাকশন, রোমান্স ও অতিপ্রাকৃত উপাদান রয়েছে। নিজের সম্পূর্ণ ভিন্ন একটি সত্তাকে আবিষ্কার করার সুযোগ পেয়েছি।’’

একক সিনেমার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে আনীত বলেন, ‘‘আমি এমন একটি সিনেমায় অভিনয় করতে চেয়েছিলাম, যেটিকে নিজের সিনেমা বলতে পারবো। একজন অভিনেত্রী হিসেবে এর পুরো দায়িত্ব আমার কাঁধে। কতজন নারী এমন সুযোগ পান? ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমাতেই এই সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। দায়িত্বটা কিছুটা ভীতিকর হলেও সিনেমাটি নিয়ে যা-ই ঘটুক, তার দায়ভার আমারই থাকবে।”

মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছিল আনীতের প্রথম প্রধান চরিত্রের সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেন আহান পান্ডে। বিশ্বব্যাপী প্রায় ৫৮০ কোটি রুপি আয় করা ছবিটির সাফল্যে রাতারাতি পরিচিতি পান দুজনই।

আদিত্য সারপোতদার পরিচালিত ‘শক্তি শালিনী’তে আনীতের সঙ্গে অভিনয় করছেন বিশাল জেঠওয়া। সিনেমার গল্পে শক্তি নামের এক সাধারণ নারী রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন। অন্যদিকে, শালিনী নামের এক প্রতিশোধপরায়ণ আত্মা বিশ্বাসঘাতকতা ও হত্যার শিকার হওয়ার পর প্রতিশোধ নিতে ফিরে আসে।

ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের ষষ্ঠ সিনেমা ‘শক্তি শালিনী’ চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বালিতে দুর্ঘটনার পর নুসরাতের অস্ত্রোপচার, অভিনেত্রীর টিম যা জানালো
বালিতে দুর্ঘটনার পর নুসরাতের অস্ত্রোপচার, অভিনেত্রীর টিম যা জানালো
‘সব দায়িত্ব আমার কাঁধে’, কেন বলেলেন আনীত পাড্ডা
‘সব দায়িত্ব আমার কাঁধে’, কেন বলেলেন আনীত পাড্ডা
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে