বাবার আপত্তিতে শ্রুতি হাসান কী করেন

বিনোদন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬, ১৬:২৯ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৬:২৯

বাবা কমল হাসান কোনও বিষয়ে আপত্তি জানালেই পাল্টা যুক্তি দেন অভিনেত্রী শ্রুতি হাসান। মজার ছলে বাবাকে মনে করিয়ে দেন, তাকে এভাবেই বড় করেছেন তিনিই! ছোটবেলা থেকেই মেয়েকে সমাজের প্রচলিত নিয়ম নিয়ে প্রশ্ন করতে শিখিয়েছেন কমল হাসান। বিশেষ করে নারীদের ঘিরে তৈরি চিরাচরিত ধারণা ভেঙে সমতা ও স্বাধীনতার পথে হাঁটার শিক্ষা দিয়েছেন তিনি।

সম্প্রতি টুইঙ্কল খান্নার সঙ্গে ‘টুইক ইন্ডিয়া’র এক আলাপচারিতায় বাবা-মায়ের প্রভাব, নিজের বেড়ে ওঠা এবং ব্যক্তিত্ব গঠনের নানা দিক নিয়ে কথা বলেন শ্রুতি। সেখানে বাবার সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে এমনই অকপট স্বীকারোক্তি করেন তিনি।

শ্রুতির মতে, তার মা সারিকা স্বাধীনচেতা নারীর উদাহরণ। তবে পুরুষতান্ত্রিক সমাজে পরিবারের একজন পুরুষকেও যখন নারীদের জন্য তৈরি প্রচলিত নিয়ম ভাঙতে দেখা যায়, তখন তার প্রভাব আরও গভীর হয়।

কমল হাসানের সঙ্গে নিজের সম্পর্কের প্রসঙ্গে শ্রুতি জানান, ছোটবেলা থেকেই তার চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাবার প্রভাব তার ব্যক্তিত্বে এতটাই গভীর যে মজার ছলেই নিজেকে ‘ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব’ বলে উল্লেখ করেন অভিনেত্রী।

শ্রুতির কথায়, ‘ছোটবেলা থেকেই বাবা সত্যিই আমার সবচেয়ে বড় সহযোদ্ধা। সেই কারণেই আমি ওকে বারবার বলি, আমি যেন ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব!’

কমল হাসান কি শুধু মেয়ের ক্ষেত্রেই প্রচলিত নিয়ম ভাঙেন, নাকি নারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত? টুইঙ্কল খান্নার এমন প্রশ্নের উত্তরে শ্রুতি জানান, তার বাবা সাধারণভাবেই এই মানসিকতায় বিশ্বাসী।

বাবার মেয়ে হওয়ার কারণে আলাদা কোনো সুবিধা পেয়েছেন কি না, সে প্রসঙ্গে মজার সুরে অভিনেত্রী বলেন, ‘বাবা আমার কোনও কিছুতেই কখনও বিশেষ খুশি হন না। একেবারে আদর্শ ভারতীয় বাবা!’

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাবার আপত্তিতে শ্রুতি হাসান কী করেন
বাবার আপত্তিতে শ্রুতি হাসান কী করেন
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
মোদি বিরোধী পোস্ট, ইমরান খানকে ১৫ লাখ রুপির প্রস্তাব!
মোদি বিরোধী পোস্ট, ইমরান খানকে ১৫ লাখ রুপির প্রস্তাব!
ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নায়ক ইমরান খান
ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নায়ক ইমরান খান
নজরুল বর্ষে ‘আবর্তনের নিবেদন: চিরদিনের নজরুল’
নজরুল বর্ষে ‘আবর্তনের নিবেদন: চিরদিনের নজরুল’