মন্দিরে অঝোরে কাঁদলেন সারা, কারণ অজানা

বিনোদন ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, ১৬:০৪ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৬:৩৬

দশেরার দিন অমৃতসরের স্বর্ণমন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। সেখানে প্রার্থনা করার সময় হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। একটি ভিডিওতে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। অভিনেত্রীর এমন দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, অমৃতসরের দরবার সাহিবে প্রার্থনা করছেন সারা। সেই সময়ই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তবে ঠিক কী কারণে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, তা স্পষ্ট নয়।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্বর্ণমন্দির সফরের একটি ছবিও শেয়ার করেন সারা। সেখানে সাদা রঙের অ্যাথনিক পোশাকে দেখা যায় তাকে। স্বর্ণমন্দিরের সামনে হাত জোড় করে প্রার্থনার ভঙ্গিতে ছবি তুলেছেন তিনি। ছবির ক্যাপশনে অনুরাগীদের দশেরার শুভেচ্ছা জানিয়ে সারা লেখেন, ‘শুভ দশেরা। সকলের জীবনে ভালোবাসা, সৌভাগ্য ও হাসি ভরে উঠুক।’

এদিকে সারার কান্নার ভিডিও ভাইরাল হতেই তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। এক ব্যবহারকারী লিখেছেন, স্বর্ণমন্দিরে প্রার্থনা করার সময় আবেগ ধরে রাখতে পারেননি সারা। ওই ব্যবহারকারী আরও লেখেন, ‘আশা করি সারার সব কিছু ঠিক আছে’।

তবে সারার কান্নার পিছনে কোনও বিশেষ কারণ রয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আপাতত ভাইরাল ভিডিও ঘিরেই চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।

আরও এক নেটিজেন প্রশ্ন করেছেন, ‘কেউ কি জানেন, কেন সারা এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন?’ অন্য এক ব্যবহারকারীর কথায়, ‘বিশ্বাস ও আত্মোপলব্ধির এক আবেগঘন মুহূর্ত। অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে নিজের অনুভূতির কথা ভাগ করে নিয়েছেন সারা আলি খান।’

সারাকে আগামীতে ‘উড়তা তীর’ সিনেমায় দেখা যাবে। এটি একটি স্পাই কমেডি ছবি। এতে তার সঙ্গে আরও আছেন আয়ুষ্মান খুরানা। ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
আইন লঙ্ঘনের অভিযোগ, নেপালে আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’ প্রদর্শনে নিষেধাজ্ঞা
আইন লঙ্ঘনের অভিযোগ, নেপালে আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’ প্রদর্শনে নিষেধাজ্ঞা
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন সারা আলি খান
১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন সারা আলি খান
বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল সাইফ-কারিনা: সারা আলি খান
বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল সাইফ-কারিনা: সারা আলি খান
বিনোদন বিভাগের সর্বশেষ
অন্যরকম চরিত্রে, ইয়াশ ও একটি বিড়াল
অন্যরকম চরিত্রে, ইয়াশ ও একটি বিড়াল
বলিউডের তিন তারকাকে খুনের ছক, ৩ মাস ধরে চলেছে পরিকল্পনা
বলিউডের তিন তারকাকে খুনের ছক, ৩ মাস ধরে চলেছে পরিকল্পনা
মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’
মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
গুলি-কাণ্ডের পরে ভুয়া এআই ভিডিও, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি টাইগারের টিমের
গুলি-কাণ্ডের পরে ভুয়া এআই ভিডিও, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি টাইগারের টিমের