সম্মানিত হচ্ছেন সালমান-মান্না

বিনোদন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৬, ১৪:২৮আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৪:৩৯

সালমান শাহ ও মান্নাঅকাল প্রয়াত দুই নায়ক সালমান শাহ ও মান্নাকে সম্মাননা প্রদান করছে এজাহিকাফ নামের একটি সংগঠন। ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এ দুই নায়ককে এক মঞ্চে এমন মরণোত্তর সম্মাননার উদ্যোগ এবারই প্রথম ঘটতে যাচ্ছে।
১৬ জানুয়ারি বিকাল ৩টা নাগাদ বিএফডিসিতে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস্ এন্ড কালচারাল ফাউন্ডেশন আয়োজিত ‘এজাহিকাফ পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০১৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে চিত্রনায়ক মান্নার পক্ষে তার স্ত্রী শেলী মান্না এবং চিত্রনায়ক সালমান শাহ’র পক্ষে তার মা নীলা চৌধুরী সম্মাননা গ্রহণ করবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, মঞ্চ নাটক, নৃত্য ও সাংবাদিকতা বিভাগেও সম্মাননা প্রদান করা হবে।
প্রসঙ্গত, চিত্রনায়ক সালমান শাহ সুপার হিট চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ এর মাধ্যমে চলচ্চিত্রে আসেন। স্বল্প সময়ের ক্যারিয়ারে ২৭টি সফল চলচ্চিত্র উপহার দেন তিনি।
চিত্রনায়ক মান্না অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য মান্না জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, ট্রাব অ্যাওয়ার্ড, বিসিআরএ অ্যাওয়ার্ডসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন