যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী

বিনোদন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৫, ১৩:১৪ আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২১:৩০

চিত্রনায়িকা মৌসুমী, বেশ লম্বা সময় অভিনয় থেকে দূরে আছেন। তবে শুধু অভিনয়ই নয়, তিনি যে চমৎকার গানও গাইতে পারেন, এটাও সবার জানা। এবার যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে গান গাইবেন তিনি।   

অনেক দিন ধরেই মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তবে সেখানে গিয়েও বসে নেই। সময় ও সুযোগ বুঝে নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই নায়িকা।  

সেই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস’ (বাফলা) আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানে গান গাইবেন মৌসুমী। 

তবে মৌসুমী একাই নন, একই মঞ্চে গান গাইবেন সেলিম চৌধুরী ও দিনাত জাহান মুন্নী।    

ওই অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে আছেন আনিসুর রহমান মিলন ও নোভা ফিরোজ। মৌসুমী গান গাওয়ার পাশাপাশি ২৭ এপ্রিল মৌসুমী একটি নৃত্য পরিবেশনেও অংশগ্রহণ  করবেন।

এ বিষয়ে মৌসুমী বলেন, ‘বাফলা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। দেশের বাইরে থেকেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারবো আমরা, এটাই যেন অনেক অনেক ভালোলাগার একটি বিষয়।’

বলা প্রয়োজন, ২৯টি সংগঠন নিয়ে গঠিত ফেডারেশন বাফলা। ২০০৬ সাল থেকে নিয়মিত বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য এই আয়োজনটি করে আসছে বাফলা। মৌসুমী সেই ধারাবাহিকতায় ২৬ ও ২৭ এপ্রিল লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল। আয়োজনে নির্ধারিত দিনে শত শত বাংলাদেশি বর্ণাঢ্য প্যারেডে তিন ঘণ্টাব্যাপী অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, এটিই প্রথম নয়, এর আগেও যুক্তরাষ্ট্রের মঞ্চে গান গেয়েছেন মৌসুমী।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
জোরালো শুরুর পর কেন থমকে গেলো মৌসুমি বায়ু
জোরালো শুরুর পর কেন থমকে গেলো মৌসুমি বায়ু
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা