হাতে রক্তমাখা কুঠার, ঠোঁটে ক্রূর হাসিতে ভয়ঙ্কর রাজ!

বিনোদন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৫, ১৩:৫৭ আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৩:০৯

হাতে রক্তমাখা কুঠার আর ঠোঁটে এক চিলতে ক্রূর হাসি, একেবারে চমকে দিয়ে এই লুকেই হাজির হলেন শরিফুল রাজ।

সঞ্জয় সমাদ্দার নির্মা করছেন সিনেমা ‘ইনসাফ’। ২৫ এপ্রিল নির্মাতা এই সিনেমার প্রথম পোস্টার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন, “ইনসাফ’ শুধু একটি শব্দ নয়! এটি একটি জীবনবোধ!”

আর সেই পোস্টারেই দেখা মিললো এক অচেনা রাজের। ভয়ঙ্কর হাসি ছড়িয়ে, কেমন শীতল দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে।

পোস্টারের বিষয়ে সঞ্জয় সমাদ্দার জানান, সিনেমার প্রথম পোস্টারে বেশ সাড়া পাচ্ছেন। অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমাটি দর্শকের ভালো লাগবে বলেই বিশ্বাস তার। ‘ইনসাফ’ সিনেমার পোস্টার বলা প্রয়োজন, এর আগে বড় পর্দায় সঞ্জয় সমদ্দার সিনেমা নির্মাণ করলেও সেটি ছিল কলকাতার সিনেমা। সেখানে অভিনয় করেছিলেন জিৎ। দেশের ছোট পর্দায় তিনি নিজেকে বহুবার প্রমাণ করেছেন। এবার পালা দেশের বড় পর্দায় নিজেকে প্রমাণের।

অন্যদিকে শরিফুল রাজের কথা না বললেই নয়। এই অভিনেতার অতীত ইতিহাস বলে, তিনি নীরবে খাঁটি সোনা হিসেবে তৈরি করেন নিজেকে। তারই প্রমাণ দিতে চলেছেন আবারও। অন্তত ‘ইনসাফ’ সিনেমার প্রথম পোস্টার তো তাই বলছে।

এর আগে, ১৮ এপ্রিল দীর্ঘ নীরবতা ভেঙে রাজ ইঙ্গিত দিয়েছেন, তিনি ফিরছেন আবারও। ‘পরাণ’ নায়ক আসলে নিজেকে গড়ছিলেন আড়াল-নীরবতার নামে।

‘ইনসাফ’ সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ। এছাড়া খবর মিলেছে, এই সিনেমায় ভিলেন চরিত্রে হাজির হচ্ছেন ‘চক্কর’ নায়ক মোশাররফ  করিম।

বলা দরকার, ঢাকাই নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমায় অভিষেক ঘটে টলিউডের ‘মানুষ’ বানিয়ে। সিনেমাটির নায়ক ও প্রযোজক ছিলেন জিৎ। এটি বাণিজ্যিক সফলতা সে অর্থে না পেলেও, নির্মাতা হিসেবে সঞ্জয় ভালোই প্রশংসা কুড়িয়েছেন।

উল্লেখ্য, ‘ইনসাফ’ মুক্তি পাবে আসছে ঈদুল আযহায়।

/সিবি/
সম্পর্কিত
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির
কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
বিনোদন বিভাগের সর্বশেষ
বিজয়া দশমীর রাতে বিটিভির পর্দায় দুর্গাবন্দনা
বিজয়া দশমীর রাতে বিটিভির পর্দায় দুর্গাবন্দনা
সালমানের সঙ্গে কাজ করলেই হত্যা, হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
সালমানের সঙ্গে কাজ করলেই হত্যা, হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
টাইগার শ্রফকে গুলি, গ্রেফতার ৩  
টাইগার শ্রফকে গুলি, গ্রেফতার ৩  
বিপ্লব সাহার পরিকল্পনা ও পরিচালনায় ‘পূজো বাড়ির গান’
বিপ্লব সাহার পরিকল্পনা ও পরিচালনায় ‘পূজো বাড়ির গান’
মুম্বাইয়ে টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টা, সন্ত্রাসী গ্রুপের দায় স্বীকার
মুম্বাইয়ে টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টা, সন্ত্রাসী গ্রুপের দায় স্বীকার