ধ্বংস আর আতঙ্ক নিয়ে এলো ‘তাণ্ডব’ টাইটেল

বিনোদন রিপোর্ট
২৯ মে ২০২৫, ১৩:০৭আপডেট : ২৯ মে ২০২৫, ১৪:০৮

ঈদুল আজহায় তাণ্ডব চালাতে আসছেন শাকিব খান। নির্মাতা রায়হান রাফি আবারও নতুন লুকে হাজির করছেন তাকে। এবার এলো ‘তাণ্ডব’ সিনেমার টাইটেল ট্র্যাক!

২৮ মে গানটি প্রকাশ করে আলফা আইয়ের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে এলো ‘তাণ্ডব’র টাইটেল সং! ধ্বংস, বিপর্যয়, আতঙ্ক মিলে তাণ্ডব! জ্বলে উঠেছে ধ্বংসের লাল সংকেত! এই ঈদে আসছে তাণ্ডব, রক্তে আগুন ধরাবে তার প্রতিটা বিট!’ শাকিব খান টাইটেল ট্র্যাকের শুরুর কথাগুলো এমন- প্রতিহিংসা ও রাজকতা মুছে যায় না/ তাণ্ডব হয়ে যাবে টিকে থাকা হায়েনা/প্রতিবারই যম হয়ে আসে প্রলয়ের ভয়/যেন ভিত্তিহারা,ধ্বংস ছাড়া কিচ্ছু দেখায় না।

আগে থেকেই ‘তাণ্ডব’ ঘিরে শাকিব ভক্তদের দর্শক উন্মাদনা তুঙ্গে ছিল। এবার সেই উন্মাদনা আরো বাড়িয়ে দিল এই ট্র্যাকটি।

১ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গিয়েছে শাকিব ঝড়! বিটে বিটে চলেছে অ্যাকশন ও ধ্বংসের পায়তারা। এক কথায় তাণ্ডব চালিয়েছেন তিনি।

মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসতেই শাকিবিয়ানদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। প্রিয় নায়ককে প্রশংসায় ভাসাচ্ছেন তারা। একজন সেখানে মন্তব্য করেছেন, ‘শাকিব খানের তাণ্ডব সিনেমটা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে!’ আরেকজন লিখেছেন, ‘জীবনে প্রথম বাংলা মুভির গান একসাথে এতবার শুনলাম। কম্পোজিশন আগুন!’ অন্য আরেকজন লিখেছেন, ’কী দেখলাম আমি, বিশ্বাস করতে পারছিনা এটা বাংলাদেশের!!কি ভিজিএম রে ভাই! আর পাওয়ারফুল কণ্ঠ!’ শাকিব খান বলা প্রয়োজন, ভিডিওটির মিউজিক কম্পোজ করেছেন তানভির আহমেদ। কণ্ঠ ও সুর করেছেন শিফাত আবদুল্লাহ আবির।

রায়হান রাফি এবং শাকিব খান একসঙ্গে হয়েছেন মানেই সেখানে নতুন কিছু ঘটতে চলেছে, এমনটা ভাবাই বাহুল্য। তবে এবারের দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। শাকিব খান উল্লেখ্য, এই সিনেমার ক্যামিও চরিত্রে হাজির হচ্ছেন আফরান নিশো এবং সিয়াম আহমেদ। সেটিও দর্শককে বেশ আগ্রহী করে তুলেছে। তাছাড়া, প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী সাবিলা নূর। সবমিলিয়ে ‘তাণ্ডব’ সিনেমাহলে আসলেই তাণ্ডব চালাবে, এমনটাই বিশ্বাস শাকিব ভক্তদের।

 

 

/সিবি/
সম্পর্কিত
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর