শাকিব বনাম নিশো: রাফীর অডিও লিক!

বিনোদন রিপোর্ট
০১ জুন ২০২৫, ১৪:৪৮আপডেট : ০১ জুন ২০২৫, ১৮:৪৫

ঈদের সিনেমা মানেই ঘটনার ঘনঘটা! এবারও তার ব্যতিক্রম নয়। মুক্তির আগেই শুরু হয়েছে ‘তাণ্ডব’ সিনেমা ঘিরে আরেক সিনেমা! এবার ‘তাণ্ডব’ নির্মাতা রায়হান রাফী অভিনেতা আফরান নিশোকে বললেন শাকিব খানকে সরি বলতে!

হ্যাঁ, এমনই এক অডিও ক্লিপ শনিবার (১ জুন) থেকে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

যেখানে রাফীকে বলতে শোনা যায়, ‘নিশো যে অন্যায়টা করেছে তাকে সরি বলতে হবে! সেটা ভাইয়ার (শাকিব খান) কাছে গিয়ে হোক, কিংবা জনসম্মুখে। এটা নিয়া আমার এবং ভাইয়া, কারও কোনও দ্বিমত নাই।’

এরপর তাকে বলতে শোনা যায়, ‘আজকে আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে, তাহলে তাকে ফোন দিয়ে বা যেভাবে হোক সরি বলতে হবে। নিশো সরি বললে, এরপর শাকিব খান যদি চায় কাজ হবে, না চাইলে হবে না। আমি তো এত বোকা ডিরেক্টর না।’ শাকিব খান ও রায়হান রাফী নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে, আসলে ঘটনা কী! রাফী কেন হঠাৎ নিশোকে সরি বলতে বলছে! সেটিও আবার শাকিব খানের কাছে!

এবার একটু পেছনে ফেরা যাক-

২০২৩ সালে আফরান নিশো ‘সুড়ঙ্গ’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হন। সেটিও ছিল রায়হান রাফীর সিনেমা। ছবি মুক্তির আগে নিশো বিভিন্ন গণমাধ্যমে শাকিব খানকে ইঙ্গিত দিয়ে ‘সো কল্ড হিরো’ এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন মন্তব্য করেন!

তবে সেসব বেশ আগের কথা। কিন্তু গোল বেঁধেছে তখনই, যখন এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া শাকিব খানের ছবিতে একটি ক্যামিও চরিত্রে নিশোকে রাখার চেষ্টা করছেন রাফী। আর সেটাই মানতে নারাজ শাকিব ভক্তরা।

বলা হয়ে থাকে যে শাকিব খান বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও তার ভক্তদের সঙ্গে আফরান নিশোর দ্বন্দ্বের শুরু হয় তখন থেকেই।

নিশোর ওই আচরণ শাকিব ভক্তরা মোটেও ভালোভাবে নেয়নি। এমনকি সাধারণ দর্শকদের কাছে এমন মন্তব্যের পর নাটকের জনপ্রিয় এই অভিনেতা তোপের মুখে পড়েছিলেন। শাকিব খানের ‘তাণ্ডব’ লুক এবার শাকিবের সিনেমায় কয়েক সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে থাকছেন নিশো, এই খবর চাউর হতেই ক্ষিপ্ত হন শাকিব ভক্তরা।

তাদের দাবি, শাকিবের সিনেমায় নিশোর কোনও ক্যামিও থাকবে না। যদি নিশোকে রাখতে হয়, তাহলে শাকিব খানের কাছে নিশোকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শোরগোল চলছে।

শুধু তাই নয়, এটাও জানা যায়, নিশোর ক্যামিও থাকার বিষয়টি শাকিব নিজেও ভালোভাবে নেননি। বিশেষ করে তাকে না জানিয়ে যখন নিশোকে রাখার সিদ্ধান্ত নেন রাফী। এমনকি এটাও শোনা যায়, শাকিব একদিন শুটিং বন্ধও রেখেছিলেন!

সব মিলিয়ে শাকিব ভক্তদের অনেকেই ‘তাণ্ডব’ বয়কটের ডাক দিয়েছেন। কেউ কেউ বলছেন, শাকিব খানের সিনেমা মুক্তি পেলে ৫ থেকে ৭ বার করে ভক্তরা দেখে থাকেন। কিন্তু যে অভিনেতা নতুন সিনেমায় এসেই শাকিব খানকে নিয়ে কটাক্ষ করেছেন, তিনি যদি শাকিবের কাছে ক্ষমা না চান, তাহলে ভক্তদের একাধিকবার সিনেমাটি দেখার আগ্রহ থাকবে না। আফরান নিশো বিষয়টি নিয়ে চুপ ছিলেন ‘তাণ্ডব’ নির্মাতা রাফী। তবে শনিবার এ বিষয়ে আলাপচারিতার একটি অডিও ফাঁস হয় অন্তর্জালে। যা মুহূর্তেই ভাইরাল। যদিও অনেকেই বলছে, এসবই সিনেমার প্রচারণার অংশ।

বলা প্রয়োজন, নিশো ছাড়াও ‘তাণ্ডব' সিনেমায় আরেকটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা সিয়াম আহমেদকে।

উল্লেখ্য, এখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়াও আছেন জয়া আহসান, এফ এস নাঈম, রোজি সিদ্দিকী, ডাক্তার এজাজসহ অনেকে।

ঈদুল আজহা উপলক্ষে শাকিবের এই সিনেমাটি দেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর