‘শাকিব খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো’

বিনোদন রিপোর্ট
০৬ জুন ২০২৫, ১২:৪৭ আপডেট : ০৬ জুন ২০২৫, ১২:৫৪

রায়হান রাফী নির্মিত ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে চলেছে সাবিলা নূরের। এরইমধ্যে তিনি ‘লিচুর বাগানে’ আইটেম সং দিয়ে আলোচনায় এসেছেন। এই গানে তার পারফেন্স বেশ প্রশংসিত হয়েছে।

ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই শকিব খানের বিপরীতে অভিনয়, নিজেকে লাকি মনে করেন সাবিলা। ৫ জুন ‘তাণ্ডব’ সিনেমার সংবাদ সম্মেলনে সে কথা বললেন নির্দিধায়। সাবিলা নূর এ বিষয়ে সাবিলা বলেন, ‘যারা বড় পর্দায় কাজ করতে চান, তাদের সকলেরই স্বপ্ন থাকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার। আমারও ছিল। হয়তো আগে নাম উল্লেখ করিনি। কিন্তু আমি এটাই চেয়েছি।’

তিনি এরপর বলেন, ‘আমি এর আগেও বলেছি, আমি যখন বড় পর্দায় কাজ করবো, আমি এমন একটি  সিনেমা দিয়ে কাজ করা শুরু করতে চাই, যেখানে শাকিব খান আছেন এবং সেটি বাণিজ্যিকভাবে সফল হবে। শাকিব খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো। আমি ফিল করি, আমি খুবই লাকি। কারণ, প্রথমেই এমন এক বিশাল অ্যারেজমেন্টের সিনেমায় কাজ করতে পারছি।’ শাকিব খান ও সাবিলা নূর কাজের অভিজ্ঞতা জানিয়ে সাবিলা বলেন, ‘আমার আসলে খুব বেশি মানসিক চাপ নিতে হয়নি। কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি, বিশেষকরে আমার নির্মাতা রায়হান রাফী শুরুতেই হেল্প করেছিল আমার চরিত্র নিয়ে ভাবার।’ শাকিব খান ও সাবিলা নূর উল্লেখ্য, আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সিনেমাটিতে শাকিব-সাবিলা ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।

/সিবি/
সম্পর্কিত
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
পিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকি আর কতদিন
পিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকি আর কতদিন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
বিনোদন বিভাগের সর্বশেষ
তনুশ্রীর বিরুদ্ধে  ‘অপেশাদার’ আচরণের অভিযোগ  
তনুশ্রীর বিরুদ্ধে ‘অপেশাদার’ আচরণের অভিযোগ  
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
কৃষ্ণবর্ণদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিজয়ীরা হবেন ‘বিশ্ব রঙের’ মডেল
কৃষ্ণবর্ণদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিজয়ীরা হবেন ‘বিশ্ব রঙের’ মডেল
জন্মদিনে চমক দিলেন পরীমণি, আসছে ‘ফারজানা’
জন্মদিনে চমক দিলেন পরীমণি, আসছে ‘ফারজানা’