ছবিতে তারকাদের ঈদ

বিনোদন রিপোর্ট
০৭ জুন ২০২৫, ১৮:০৩আপডেট : ০৮ জুন ২০২৫, ০১:০২

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ! সাধারণ মানুষের মতো এই খুশি ছড়িয়ে যায় শোবিজ তারকাদের মনেও। তারাও আর দশটা মানুষের মতো পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পছন্দ করেন। 

তবে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম উদযাপন জানান দেওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। সেইসাথে সকলের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করারও দারুণ উপলক্ষ্য। তাই তারকারাও ঈদের আনন্দকে ভক্তদের কাছে পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমের আশ্রয় নেন। সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন তারা। চলুন জেনে নেই, তারকারা কীভাবে তাদের ভক্ত-শুভাকাঙ্খীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন। ‘তাণ্ডব’ লুকে শাকিব খান শাকিব খানকে তার ভক্তরা ভালোবেসে ডাকেন ‘মেগাস্টার’, ‘কিং’ নামে। তিনি আসলেই ‘ঢালিউড কিং’। ঈদে তার যত আনন্দ, সেটা সিনেমা ঘিরেই। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘তাণ্ডব’। শাকিব ভক্তদের মতে, এটা হতে যাচ্ছে শাকিব খানের অন্যতম ব্যবসাসফল সিনেমা। তাই শাকিব এবার একটু বেশি খুশি। চাঁদ রাতেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সিনেমার হল লিস্ট দিয়ে পোস্টে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক’। মন্তব্যের ঘরে আবার লিখেছেন, “কে কোন সিনেমা হলে দেখবেন ‘তাণ্ডব’।”

বলা প্রয়োজন, ‘তাণ্ডব’ সিনেমাটি চলছে দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সবিলা নূর।

এদিকে জয়া আহসান চাঁদরাতের কিছু সুন্দর সুন্দর ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন ‘চাঁদ রাত’। জয়া আহসান বলা ভালো, জয়া আহসান এবারের ঈদের দু’টি সিনেমায় অভিনয় করেছেন। রায়হান রাফীর ‘তাণ্ডব’ এবং তানিম নূরের ‘উৎসব’ সিনেমায়।

পূজা চেরি ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা!’। সেইসাথে নিজের কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন। তার আগে তিনি চাঁদ রাতের কিছু ছবিও শেয়ার করেছেন, যেখানে তাকে হাতে মেহেদি পরে দেখা যায়। হাতে মেহেদি দিয়ে লেখা ‘টগর’, ‘জয়িতা’। পূজা চেরি মূলত এগুলো ‘টগর’ সিনেমার চরিত্রের নাম। সিনেমটি এই ঈদে মুক্তি পেয়েছে। এখানে পূজার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ।

অপু বিশ্বাস ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদ মোবারক’। অপু বিশ্বাস আজমেরী হক বাঁধন ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক! আজকের দিনটি বিশেষভাবে বিশেষ! আমি আমার পুরো দলের সাথে বসুন্ধরা সিনেপ্লেক্সে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে অনুষ্ঠানের জন্য থাকব। আমাদের সাথে ঈদ উদযাপন করুন। সেইসাথে সিনেমা, আনন্দ এবং ঈদের আমেজভরা একটি জাদুকরী সন্ধ্যা উপভোগ করুন। আমরা আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!’ আজমেরী হক বাঁধন এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে বাঁধনের সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। 

এদিকে নুসরাত ফারিয়া একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'ঈদ মোবারক'। ভিডিওতে ফারিয়াকে হাতে মেহেদি পরতে দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকে তার নিজের সিনেমা ‘জ্বিন ৩’-এর ‘কন্যা’ গানটি বাজছে। ফারিয়াকে বেশ ফুরুফুরে মুডে দেখা যাচ্ছে এখানে। নুসরাত ফারিয়া নিরব হোসেন ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদ মোবারক’।

পরীমণি দুই সন্তানকে নিয়ে এবারের ঈদ কাটাচ্ছেন তার নানুর বাড়ি। ৬ জুন একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, ‘আমরা বাড়ি যাই'। ঈদের দিন অর্থাৎ ৭ জুন আরেকটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'আমার নানু বাড়ির ঈদ! আলহামদুলিল্লাহ।’ খায়রুল বাশার খায়রুল বাশার ঈদের দিনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক’। দুই ছেলের সঙ্গে বর্ষা ও অনন্ত জলিল বর্ষা পরিবারসহ ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জনিয়ে লিখেছেন,‘ঈদ মোবারক! সবাইকে ঈদের শুভেচ্ছা।’

/সিবি/
সম্পর্কিত
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী
‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী
সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার
সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
বিনোদন বিভাগের সর্বশেষ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’