রাজকে দেখে ভয় পেয়েছি: চঞ্চল চৌধুরী

বিনোদন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ১৮:২১ আপডেট : ২৭ জুন ২০২৫, ১১:৫৪

কেটে গেছে কয়েক সপ্তাহ, তবে ঈদুল আজহার রেশ কাটেনি এখনও। অন্তত সিনেমা হলগুলোতে গেলে আপনার তা-ই মনে হবে। দর্শক কমেছে ঠিকই, তবে এখনও হলে ঈদের সিনেমা দেখতে আসছেন সিনেমাপ্রেমীরা।

সেই সাথে এখনও হলে হলে চলছে তারকাদের পদচারণা। এই যেমন ২৫ জুন সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হাজির হয়েছিলেন ‘ইনসাফ’ সিনেমার নির্মাতা, প্রযোজক ও অভিনেতারা। এদিন ছিল এই সিনেমার বিশেষ প্রদর্শনী। ‘ইনসাফ’ সিনেমার পোস্টারে শরিফুল রাজ এ সময় হাজির ছিলেন সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী। প্রদর্শনী শেষে তিনি বলেন, “আজকে এসে আমি চমকে গেছি। ‘ইনসাফ’ যারা দেখবে, তারাও চমকে যাবে- এটা বলাই যায়। ছবিটা অসাধারণ লেগেছে।”

এছাড়া এই অভিনেতা শরিফুল রাজের অভিনয়ের একপ্রকার ভূয়সী প্রশংসা করেন। তিনি কথাটি এভাবে বলেন, ‘আমার এখনও বিশ্বাস হচ্ছে না রাজ আমার সামনে দাঁড়িয়ে আছে। পর্দায় রাজকে দেখে ভয় পেয়েছি। যদি হঠাৎ এখন একটা কোপ দিয়ে বসে! হা হা হা।’

চঞ্চলের এই হাসি সংক্রমিত হয় সেখানে উপস্থিত সবার মধ্যে। এমনকি রাজও হেসে ওঠেন এই কথায়। ‘ইনসাফ’ সিনেমায় এমন লুকে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে মূলত, পর্দায় শরিফুল রাজের অভিনয় এতটাই বাস্তবসম্মত হয়েছে যে তাকে দেখে ভয় পেয়ে যাবেন দর্শক, এটাই বুঝিয়েছেন চঞ্চল।

এদিকে, বিশেষ প্রদর্শনীতে ‘ইনসাফ’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু দিয়েছেন এক ‘বিশেষ ঘোষণা’। জানিয়েছেন, পরের ঈদে আসছে ‘ইনসাফ ২’।

এ বিষয়ে তিনি বলেন, “ইনসাফ’ ছবিকে বিট করবে ‘ইনসাফ ২’। আরও বড় আয়োজন, আধুনিক প্রযুক্তি আর শক্তিশালী গল্প নিয়ে ফিরবে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি।” ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিম তিনি আরও জানান, ‘ইনসাফ ২’ মুক্তি পাবে আগামী বছরের ঈদুল আজহায়। চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গেছে। রাজ-ফারিণ জুটির সঙ্গে এবার বড় পরিসরে থাকবে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমের চরিত্র। প্রযোজকের কথা থেকে সবাই ধরেই নিয়েছেন, পরের কিস্তি হতে যাচ্ছে চঞ্চল ও মোশাররফময়।

বলা প্রয়োজন, সঞ্জয় সমাদ্দার নির্মিত ‘ইনসাফ’ সিনেমায় শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে ফজলুর রহমান বাবুকে। ‘ইনসাফ’ সিনেমায় শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ উল্লেখ্য, সঞ্জয় সমদ্দারের সিনেমায় অভিষেক ঘটে টলিউডের ‘মানুষ’ বানিয়ে। ছবিটির নায়ক ও প্রযোজক ছিলেন জিৎ। এটি বাণিজ্যিক সফলতা সে অর্থে না পেলেও নির্মাতা হিসেবে সঞ্জয় ভালোই প্রশংসা কুড়িয়েছিলেন। আর এবার তো ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে তিনি দেশীয় ইন্ডাস্ট্রিতে নিজের জাত চেনালেন।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’