৩ কোটি টাকা পারিশ্রমিকের গুঞ্জন, যা বললেন শাকিবের প্রযোজক

বিনোদন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৫, ১৪:৩৬ আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ২১:০৯

সামনের ঈদুল ফিতরে শাকিব খান যে আরও ধামাকা নিয়ে ফিরবেন সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। এমনকি তার রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নেওয়ার কথাও শোনা গিয়েছিল ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’তে। এরই মধ্যে এসে গেছে এই সিনেমার পোস্টার। স্বভাবতই উচ্ছ্বসিত শাকিবিয়ানরা।

তবে সব কিছু পেরিয়ে শাকিবের পারিশ্রমিক নিয়েই চর্চা হচ্ছে বেশি। গুঞ্জন শোনা গেছে, ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার জন্য তিনি ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন, যা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড।

সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন ‘প্রিন্স’ সিনেমার প্রযোজক ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা। যদিও তিনি টাকার পরিমাণ উল্লেখ করতে নারাজ। তবে তার কথায় ইঙ্গিত মিলেছে, গুঞ্জনই হয়তো সত্যি। শাকিব খান তিনি বলেন, ‘এটা তার প্রাপ্য। যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে। অবশ্যই আগের তার ছবিগুলোর চেয়ে পারিশ্রমিক বেশি হওয়াটা স্বাভাবিক।’

শিরিন সুলতান আরও বলেন, “আমরা যখন তাকে ‘প্রিন্স’ ছবির গল্প শোনাই, উনি একটানা ৪৫ মিনিট শুনে ফেললেন। এতটাই মনোযোগী ছিলেন, মনে হলো এই গল্প তার পুরোপুরি মুখস্থ। আসলে তার এত বছরের সাধনা আছে বলেই তিনি আজ এই অবস্থানে আছেন।”

বলা প্রয়োজন, ২২ আগস্ট ‘প্রিন্স’ সিনেমার পোস্টার প্রকাশ হয়েছে। এদিন পোস্টার শেয়ার দিয়ে শাকিব খান সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের - শহর চিনবে তার আসল নায়ককে!’  ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এর পোস্টার পোস্টারে দেখা যাচ্ছে, দুই হাতে বন্দুক উঁচিয়ে পেছনমুখী শাকিব। সেখানে তার চারপাশ ঘিরে আরও অনেকের হাতে পিস্তল। অনেকটা গ্যাংস্টার লুক বোঝা যাচ্ছে। পোস্টারে ঢাকা শহরের বিভিন্ন জায়গার নাম, যেমন- উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার, গেন্ডারিয়া প্রভৃতি উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, খুব শিগগির শুরু হবে সিনেমাটির শুটিং। এটাও শোনা যাচ্ছে, এতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। যদিও নায়িকাদের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি।

উল্লেখ্য, ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
বিনোদন বিভাগের সর্বশেষ
প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর নতুন সিদ্ধান্ত অরিজিতের
প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর নতুন সিদ্ধান্ত অরিজিতের
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
পাঁচ বছর পর ফের শীর্ষে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পেছনে ফেলল ‘অ্যাভাটার’
পাঁচ বছর পর ফের শীর্ষে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পেছনে ফেলল ‘অ্যাভাটার’
আলিয়া-সঞ্জয় লীলা বানসালির নতুন পরিকল্পনা, ‘ইনশাআল্লাহ’ ফিরছে
আলিয়া-সঞ্জয় লীলা বানসালির নতুন পরিকল্পনা, ‘ইনশাআল্লাহ’ ফিরছে
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার