‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি

বিনোদন রিপোর্ট 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৯

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির গৌরবময় ৪৫ বছরের পথচলায় প্রথমবারের মতো বিএফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ উদযাপন হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এই আয়োজন শুরু হয়।

প্রয়াত নায়ক সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার পোস্টার

‘ফিল্ম ডিরেক্টরস ডে’ উপলক্ষে বিএফডিসিকে কালজয়ী সব সিনেমার পোস্টার ও চলচ্চিত্রের গুনীজনদের রঙিন পোস্টারে সাজানো হয়।

দেশীয় চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরে অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে আয়োজনটি হয়ে ওঠে বিশেষ তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী ও গুণী অভিনেত্রী আনোয়ারা বেগমকে।

প্রয়ত কিংবদন্তি অভিনেতা ফারুক অভিনীত ‘শেষ পরিচয়’ সিনেমার পোস্ট

এ ছাড়া চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন পরিচালক কাজী হায়াৎ, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল আওকাত হোসেন।

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকেও সম্মাননা প্রদান করা হয়।

সোহেল রানা অভিনীত ‘এপার ওপার’ সিনেমার পোস্টার

আয়োজনটি নিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন বলেন, ‘আমাদের অনেক গুণী পরিচালক আছেন। যাদের সঙ্গে নতুন প্রজন্মের যোগাযোগ নেই। অথচ তাদের চলচ্চিত্র আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে। আমরা এ আযোজনের মধ্যে দিয়ে আমাদের সেই গুণীজনদের হাতে সম্মাননা দিচ্ছি।

নাঈম ও শাবনাজ অভিনীত ‘চাঁদনী’ সিনেমার পোস্টার

সমিতির মহাসচিব শাহীন কবির টুটুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী বছর থেকে আমরা এই দিনটি ৩ আগস্ট পালন করবো। কারণ এই দিনে আমাদের ‘মুখ ও মুখোশ’ মুক্তি পেয়েছিল। আমাদের গুনী নির্তাদের সম্মানিত করতেই পরিচালক সমিতির পক্ষ থেকে এই আয়োজন। যাদের মাধ্যমে আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ হয়েছে, তাদের অনেকেই হয়তো জাতীয়ভাবে স্বীকৃতি পাননি। আবার অনেকে পেয়েছেন। পরিচালক সমিতির পক্ষ থেকে আমরা সেই গুণীদের সম্মাননা জানিয়েছি।’

/এনআই/
সম্পর্কিত
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
নিজের গল্পে সিনেমা নির্মাণ করবেন বাঁধন
নিজের গল্পে সিনেমা নির্মাণ করবেন বাঁধন
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর এফডিসি
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর এফডিসি
বিএনপি ক্ষমতায় থাকলে চলচ্চিত্রের উন্নয়ন হয়: মঈন খান
বিএনপি ক্ষমতায় থাকলে চলচ্চিত্রের উন্নয়ন হয়: মঈন খান
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন