সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান

বিনোদন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৪

প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহানের হাত ধরেই সিনেমায় আসেন নায়ক সালমান শাহ। এ নির্মাতার ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে সালমানের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালের ২৫ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

নির্মাতা সোহানের দেখা পাওয়ার আগে থেকেই সালমান নায়ক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। এক সাক্ষাৎকারে তাকে নিয়ে এমন তথ্য দেন সংগীতশিল্পী আঁখি আলমগীর।

তিনি আরও জানান, ইমনকে থেকে সালমান শাহ হিসেবে গড়ে তোলার প্রথম উদ্যোগটা নেন তার মা খোশনূর আলমগীর।

আঁখি বলেন, ‘ইমনের (সালমান শাহ) মা নীলা আন্টি রাজনীতি করতেন। পাশাপাশি কিন্তু গানও গাইতেন। তিনি আমার মায়ের লেখা একটা গান করেন বিটিভিতে। সেই গানের সূত্রে নীলা আন্টি আর আমার মায়ের সঙ্গে একটা পারিবারিক বন্ডিং তৈরি হয়। সেভাবেই ইমনের সঙ্গে আমাদের পরিচয়।’

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার পোস্টার

তিনি আরও বলেন, ‘যেহেতু আমাদের পরিবার সিনেমা ও সংগীতের  সঙ্গে সরাসরি জড়িত, সেজন্য ইমন (সালমান শাহ) বার বার আম্মুকে দেখলেই বলতো, ‘আন্টি প্লিজ একটা কিছু করেন। আপনি চাইলে হবে’। আমি দেখেছি ও আসলে নিজেকে ছোটবেলা থেকে নায়ক হিসেবেই গড়ে তুলেছে। ওর মধ্যে এর বাইরে আর কোনও প্ল্যান ছিলো না। এরপর ওকে নিয়ে আম্মু সোহান আঙ্কেলের কাছে যান। তারপরের ইতিহাস তো সবারই জানান।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে তিনি জন্মগ্রহন করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো-‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’।

/এনআই/
সম্পর্কিত
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সালমান শাহের জন্য ৩০ বছর ধরে রাজপথে আছি আমরা
সালমান শাহের জন্য ৩০ বছর ধরে রাজপথে আছি আমরা
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
বিনোদন বিভাগের সর্বশেষ
অভিনয় ছেড়ে জাপানে কী করছেন অপর্ণা ঘোষ
অভিনয় ছেড়ে জাপানে কী করছেন অপর্ণা ঘোষ
‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?
‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?
শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তিতে রাধিকা
শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তিতে রাধিকা
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল