ঢালিউডে প্রথম ‘খলনায়ক’ মান্না, এবার কে

বিনোদন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯

প্রয়াত নায়ক মান্না ক্যারিয়ারের শুরুর দিকে যে কটি হিট সিনেমা দিয়েছেন তার মধ্যে একটি ‘খলনায়ক’। এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া সেই ছবির পরিচালক ছিলেন মনতাজুর রহমান আকবর। তার আগে ১৯৯৩ সালে বলিউডে ‘খলনায়ক’ সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত।

তিন দশক পর আবারও ঢালিউডে ‘খলনায়ক’ শিরোনামে সিনেমা নির্মাণ হচ্ছে। এটি পরিচালনা করছেন ভিকি জাহেদ।

নাটক ও ওটিটিতে কাজ করে নিজের আলাদা একটা স্টাইল তৈরি করেছেন ভিকি। এই নির্মাতার এটি প্রথম চলচ্চিত্র। তবে সিনেমাটি নিয়ে শুরু থেকেই বেশ গোপনীয়তা বজায় রাখছেন তিনি। এর মধ্যে জানা গেল কলকাতায় ছবিটির প্রথম কিস্তির শুটিং শেষ হয়েছে।

পরিচালকের এই নীরবতার মধ্যেই কলকাতায় ‘খলনায়ক’-এর প্রথম কিস্তির শুটিং শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন ছবিসংশ্লিষ্ট একাধিক সূত্র। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো ও তমা মির্জা। এটি এই দুই তারকার তৃতীয় চলচ্চিত্র।

এছাড়া এই ছবিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিমও। তিনি জানান, ছবিতে তাকে দেখা যাবে শেয়ারবাজারের একজন বড় ব্যবসায়ীর চরিত্রে। একই ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনারও। তবে তাদের চরিত্রের বিস্তারিত বা পর্দায় সম্পর্ক নিয়ে কিছুই বলতে চাননি সেলিম।

জানা যায়, শহীদুজ্জামান সেলিম ও ইন্তেখাব দিনারের সঙ্গে একই সিনেমায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকেও। এখন অপেক্ষার পালা, নতুন ‘খলনায়ক’ কতটা বাজিমাত করতে পারবেন সেটি দেখার জন্য।

/এনআই/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
বিনোদন বিভাগের সর্বশেষ
টেইলর সুইফটের কোন গুণে মুগ্ধ টম ক্রুজ
টেইলর সুইফটের কোন গুণে মুগ্ধ টম ক্রুজ
১৪ বছরে জেনেছেন মা হতে পারবেন না, ৪০-এ স্বপ্ন দেখছেন শ্রুতি
১৪ বছরে জেনেছেন মা হতে পারবেন না, ৪০-এ স্বপ্ন দেখছেন শ্রুতি
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা